“তোমরা ক্রন্দনরত অবস্থা ছাড়া এমন লোকদের আবাস স্থলে প্রবেশ করো না যারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
‘আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজর নামক স্থান অতিক্রম করলাম, তখন তিনি আমাদেরকে বললেন, “তোমরা ক্রন্দনরত অবস্থা ছাড়া এমন লোকদের আবাস স্থলে প্রবেশ করো না যারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে; যেন তাদের প্রতি যে বিপদ এসেছিল তোমাদের প্রতি সে রকম বিপদ না আসে”। অতঃপর তিনি তা পিছনে না ফেলা পর্যন্ত বাহনকে দ্রুত হাঁকান।
Explanation
Benefits
এই শাস্তিপ্রাপ্ত লোকদের ঘর-বাড়ি তাদের পরে আর বসতি স্থাপন করা হবে না এবং তা স্বদেশ হিসেবে গ্রহণ করা যাবে না; কারণ একজন বাসিন্দা সবসময় কাঁদতে পারে না, অথচ এই অবস্থা ব্যতীত সেখানে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।
আন-নওয়াবী বলেন: এটি অত্যাচারীদের দেশ এবং শাস্তির স্থানগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে উৎসাহিত করে এবং মুহাসসির উপত্যকায় তাড়াহুড়ো করার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য; যেহেতু হস্তিবাহিনী সেখানে ধ্বংস হয়েছে, তাই যারা এই ধরনের স্থানগুলোর পাশ দিয়ে যাবেন তাদের সতর্ক থাকা উচিত, ভীত থাকা উচিত এবং কাঁদা উচিত এবং তাদের ও তাদের মৃত্যুর কথা বিবেচনা করে উপদেশ গ্রহণ করা উচিত এবং এ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা উচিত।
নিষেধাজ্ঞা এবং সতর্কীকরণের মধ্যে রয়েছে সামুদ জাতি ও তাদের মত পাপী অন্যান্য জাতি যাদের উপর শাস্তি নেমে এসেছে।
পর্যটন, বিনোদন এবং অনুরূপ কাজের জন্য এই স্থান ও এই জাতীয় অন্যান্য স্থান ব্যবহার করা নিষিদ্ধ।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

