“যে মহিলা আল্লাহ্ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, তার পক্ষে কোন মাহরাম পুরুষকে সাথে না নিয়ে একদিন ও এক রাত্রির পথ সফর করা জায়িয নয়”।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবূ হুরাইরা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে মহিলা আল্লাহ্ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, তার পক্ষে কোন মাহরাম পুরুষকে সাথে না নিয়ে একদিন ও এক রাত্রির পথ সফর করা জায়িয নয়”।
Explanation
Benefits
ইসলামী শরীয়তের পরিপূর্ণতা এবং নারীদের সংরক্ষণ ও সুরক্ষার জন্য যত্নবান হওয়া।
আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান আল্লাহর শরীয়তের প্রতি আত্মসমর্পণ এবং তাঁর সীমা মেনে চলাকে আবশ্যক করে।
একজন মহিলার মাহরাম হলেন তার স্বামী অথবা আত্মীয়তা, স্তন্যপান, অথবা বিবাহের কারণে তার উপর স্থায়ীভাবে নিষিদ্ধ ব্যক্তি। তাকে অবশ্যই একজন মুসলিম, প্রাপ্তবয়স্ক, সুস্থ, বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য হতে হবে। কারণ, মাহরামের উদ্দেশ্য হলো নারীদের সুরক্ষা, সংরক্ষণ এবং যত্ন নেওয়া।
সফরের যে সময়কালে একজন মহিলা মাহরাম ছাড়া ভ্রমণ করতে পারবে না তার সম্পর্কে বর্ণিত হাদীস সম্পর্কে আল-বায়হাকী বলেন: মুদ্দা কথা যে যাত্রাকে সফর বলা হয় সেটি তিন বা দুই বা একদিন বা কিছু সময় অথবা অন্য কিছু হয় তার থেকে মাহরাম বা স্বামী ছাড়া মহিলাকে নিষেধ করা হবে। ইবনু আব্বাসের সাধারণ বর্ণনা অনুসারে, যা মুসলিমের পূর্ববর্তী বর্ণনাগুলির মধ্যে শেষ: "কোনও মহিলা মাহরাম ছাড়া সফর করবে না।" এটি সফর নামক সবকিছু অন্তর্ভুক্ত করে। সমাপ্ত। এই হাদিসটি প্রশ্নকারীর অবস্থা এবং তার স্থান অনুসারে ছিল।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

