তুমি তাঁর কাছে যাও এবং তাকে বল, তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত নও, বরং তুমি জান্নাতীদের অন্তর্ভুক্ত”।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত: নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিয়ে সাবিত ইবনু কায়েস-কে তাঁর মাজলিসে অনুপস্থিত পেলেন। তখন এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল! আমি আপনার কাছে তার সংবাদ নিয়ে আসবো। তিনি তাঁর কাছে এসে তাকে তার ঘরে অবনত মস্তকে বসা পেলেন। তিনি বললেন, তোমার কী অবস্থা? তিনি বললেন, অত্যন্ত খারাপ। সাবিত তার গলার স্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর গলার স্বর থেকে উঁচু করত, ফলে তার আমল নষ্ট হয়ে গেছে। সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত।তারপর ঐ ব্যক্তি ফিরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জানালেন সাবিত এসব কথা বলেছে। ফলে দ্বিতীয়বার সে মহা সুসংবাদ নিয়ে হাযির হলেন, তিনি বললেন, “তুমি তাঁর কাছে যাও এবং তাকে বল, তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত নও, বরং তুমি জান্নাতীদের অন্তর্ভুক্ত”।
Explanation
লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে এলেন এবং তাঁকে তা জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাবিতের নিকট ফিরে গিয়ে সুসংবাদ দিতে বললেন, জাহান্নামী নয়, বরং সে জান্নাতী। কারণ, তার আওয়াজ স্বভাবগতভাবে উঁচু ছিল, অধিকন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও আনসারীদের খতীব (মুখপাত্র) ছিলেন।
Benefits
সাহাবীগণের প্রতি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বারোপ করা এবং তাদের খোঁজ-খবর নেওয়া।
সাহাবীগণ রাদিয়াল্লাহু ‘আনহুমের ভীতি এবং তাদের আমল ধ্বংস হয়ে যাওয়ার আতঙ্ক।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিতাবস্থায় তাঁকে সম্বোধন করার সময় আদব রক্ষা করা এবং তাঁর মৃত্যুর পর তাঁর সুন্নাত শোনার সময় আওয়াজ নীচু করা ওয়াজিব।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

