আমি অবশ্যই জানি যে, তুমি একখানা পাথর মাত্র, তুমি কারো অকল্যাণ ও কল্যাণ করতে পারো না। আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমায় চুম্বন করতে না দেখতাম, তবে কখনোই আমি তোমাকে চুম্বন করতাম না।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
উমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি হাজরে আসওয়াদের কাছে এসে তা চুম্বন করে বললেন: আমি অবশ্যই জানি যে, তুমি একখানা পাথর মাত্র, তুমি কারো অকল্যাণ ও কল্যাণ করতে পারো না। আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমায় চুম্বন করতে না দেখতাম, তবে কখনোই আমি তোমাকে চুম্বন করতাম না।
Explanation
Benefits
হাজরে আসওয়াদ চুম্বনের উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুসরণ করা।
নববী (রহ.) বলেছেন: এর অর্থ হলো, হাজরে আসওয়াদ নিজে থেকে কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে না। এটি অন্যান্য সৃষ্ট জিনিসের মতোই আল্লাহর সৃষ্টি একটি পাথর, যা নিজে থেকে ক্ষতি বা উপকার করতে পারে না। উমর (রাযিয়াল্লাহু আনহু) হজের মৌসুমে এটি প্রকাশ্যে বলেছিলেন, যাতে বিভিন্ন দেশ থেকে আগত হাজিরা এটি শুনতে পারে, সংরক্ষণ করতে পারে এবং নিজ নিজ দেশে তা প্রচার করতে পারে।
ইবাদতসমূহ তাওকীফী বা শরীয়ত কর্তৃক নির্ধারিত; সুতরাং সুতরাং আল্লাহ ও তাঁর রাসূল যা শরীয়ত হিসেবে নির্ধারণ করেছেন তার বাইরে কোনো নতুন ইবাদত সংযোজন বা পরিবর্তন করা যাবে না।
যদি কোনো ইবাদত সহীহ বা বিশুদ্ধভাবে প্রমাণিত হয়, তবে তা পালন করা হবে, এমনকি যদি তার হিকমত বা রহস্য জানা না থাকে; কারণ মানুষের আনুগত্য ও তা পালন করার মধ্যেও এক ধরনের হিকমত বা প্রজ্ঞা নিহিত রয়েছে।
যে সব পাথর বা অন্যান্য বস্তুকে শরীয়ত চুম্বন করার বিধান দেয়নি, সেগুলোকে ইবাদাতের উদ্দেশ্যে চুম্বন করতে নিষেধ করা হয়েছে।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

