“তিন ধরণের লোকের উপর থেকে কলম উঠিয়ে নেয়া হয়েছে: ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না জাগ্রত হয়, নাবালেগ, যতক্ষণ না সে বালেগ হয় এবং পাগল, যতক্ষণ না জ্ঞানসম্পন্ন হয়”।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আলী রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “তিন ধরণের লোকের উপর থেকে কলম উঠিয়ে নেয়া হয়েছে: ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না জাগ্রত হয়, নাবালেগ, যতক্ষণ না সে বালেগ হয় এবং পাগল, যতক্ষণ না জ্ঞানসম্পন্ন হয়”।
Explanation
ছোট শিশু যতক্ষণ না সে বড় হয় এবং প্রাপ্তবয়স্ক হয়।
আর সেই উন্মাদ যার বিবেক নিঃশেষ হয়ে গেছে যতক্ষণ না তার কাছে তার বিবেক ফিরে আসে।
আর ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়।
শরীয়তের বাধ্যবাধকতা তাদের উপর থেকে তুলে নেওয়া হয়েছে এবং তাদের পাপ কাজ তাদের বিরুদ্ধে লিপিবদ্ধ করা হয় না, তবে ছোট শিশুর নেকী লিপিবদ্ধ করা হয় পাগল বা ঘুমন্ত ব্যক্তির নয়। কারণ তারা এমন এক জগতে রয়েছে অনুভূতি না থাকার কারণে যার ইবাদত শুদ্ধ নয়।
Benefits
তাদের পাপ না লেখা তাদের বিরুদ্ধে কিছু পার্থিব বিধান সাব্যস্ত না হওয়ার পরিপন্থী নয়। যেমন উন্মাদ, যদি সে হত্যা করে, তবে তার জন্য কোন কিসাস বা কাফফারা নেই, তবে তার ওলীর ওপর দিয়ত-রক্তমূল্য রয়েছে।
সাবালক হওয়ার তিনটি লক্ষণ রয়েছে: স্বপ্নদোষ বা অন্য কারণে বীর্য নির্গত হওয়া, যৌবনের চুল গজানো, বা পনের বছর পূর্ণ হওয়া। আর নারীর জন্য চতুর্থ লক্ষণ হলো: ঋতুস্রাব।
সুবকি বলেন: (صبي) শিশু (غلام) গোলাম এবং অন্যরা বলেছেন: যে বাচ্চাটি তার মায়ের গর্ভে তাকে(جَنينً) জানীন (ভ্রুণ) বলা হয়, যখন জন্মগ্রহণ করে তখন সে সাবি (শিশু), যখন তার দুধ ছাড়ানো হয় তখন সে গোলাম (বালক) সাত বছর পর্যন্ত, তারপর(يافِعً) ইয়াফি (কিশোর) দশ বছর পর্যন্ত, তারপর পনেরো অবধি(حزورً) হাযুর (সাবালকত্বের কাছাকাছি),তবে যা নিশ্চিত তা হল এই সমস্ত অবস্থায় তাকে বালক বলা হয়; এটি সুয়ুতি বলেছেন।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

