নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ-এ প্রবেশ করলেন, আরো প্রবেশ করলেন উসামা ইব্নু যায়দ, বেলাল ও ‘উসমান ইব্নু ত্বলহা।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আব্দুল্লাহ ইব্নু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা হতে মারফু হিসেবে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ-এ প্রবেশ করলেন, আরো প্রবেশ করলেন উসামা ইব্নু যায়দ, বেলাল ও ‘উসমান ইব্নু ত্বলহা। তাদের ওপর দরজা বন্ধ করে দেওয়া হলো। যখন দরজা খোলা হলো, তখন আমিই প্রথম ব্যক্তি যে ভিতরে প্রবেশ করেছে। আমি বিলালের সাথে দেখা পেয়ে তাকে জিজ্ঞেস করলাম: নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি ভিতরে সালাত আদায় করেছেন? তিনি বললেন: হ্যাঁ, ডানের দুই খুঁটির মধ্যখানে।
Explanation
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

