“মহান আল্লাহ বলেছেন: আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি, যা কোন চক্ষু দেখেনি, কোন কান শুনেনি এবং যার সম্পর্কে কোন মানুষের মনে ধারণাও জন্মেনি।”
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবু হুরাইরা রদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “মহান আল্লাহ বলেছেন: আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি, যা কোন চক্ষু দেখেনি, কোন কান শুনেনি এবং যার সম্পর্কে কোন মানুষের মনে ধারণাও জন্মেনি।” আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু বলেন: তোমরা চাইলে এ আয়াতটি পাঠ করতে পারো: “কেউ জানেনা তাদের জন্য তাদের চোখ জুড়ানো কি জিনিস লুকায়িত রাখা হয়েছে। [সূরা আস-সাজদাহ: ১৭]
Explanation
{فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ}
অর্থাৎ "কোনো প্রাণই জানে না তাদের জন্য চোখের শান্তি হিসেবে কী লুকিয়ে রাখা হয়েছে।" (সূরা আস-সাজদা, আয়াত: ১৭)
Benefits
আল্লাহ তাআলা তাঁর সৎকর্মশীল বান্দাদের জন্য যা প্রস্তুত করে রেখেছেন, তা অর্জনের জন্য ভালো কাজ করার এবং মন্দ কাজ ত্যাগ করার প্রতি উৎসাহিত করা।
আল্লাহ তাআলা তাঁর কিতাব এবং তাঁর রাসূলের সুন্নাহতে আমাদেরকে জান্নাতের সব কিছু সম্পর্কে জানাননি, এবং আমরা যা জানি না তা আমাদের জানা বিষয়গুলোর চেয়ে অনেক বেশি।
জান্নাতের নিয়ামতের পরিপূর্ণতা বর্ণনা করা, এবং জান্নাতবাসীরা সেখানে এমন সব আনন্দ উপভোগ করবে যা কোনো দুঃখ বা উদ্বেগ থেকে মুক্ত।
পাথিব সম্পদ ক্ষণস্থায়ী এবং পরকালই উত্তম ও স্থায়ী।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

