“এ একটি পাথর যা সত্তর বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। তারপর তা কেবল নিম্নে পতিত হতে হতে এখন সেটা তার তলদেশে গিয়ে পৌঁছেছে”।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে উপবিষ্ট ছিলাম। তিনি হঠাৎ একটি বিকট আওয়াজ শুনতে পেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তোমরা কি জান, এটা কিসের আওয়াজ?” বর্ণনাকারী বলেন, আমরা বললাম, আল্লাহ ও তাঁর রসূলই অধিক জ্ঞাত। তিনি বললেন, “এ একটি পাথর যা সত্তর বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। তারপর তা কেবল নিম্নে পতিত হতে হতে এখন সেটা তার তলদেশে গিয়ে পৌঁছেছে”।
Explanation
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেনঃ তোমরা যে আওয়াজটি শুনেছ তা একটি পাথরের যা সত্তর বছর পূর্বে জাহান্নামের প্রান্ত থেকে নিক্ষিপ্ত হয়েছিল, সেটি তাতে নিচে যাচ্ছে ও পতিত হচ্ছে; এই এখন যখন তোমরা শব্দটি শুনেছ সেটি তার নিচে গিয়ে পৌঁছেছে।
Benefits
মানুষের যে বিষয়ে জ্ঞান নেই সে সম্পর্কে জ্ঞানকে আল্লাহ তা‘আলার প্রতি সোপর্দ করা মুস্তাহাব।
বক্তব্যের আগে শিক্ষকের আগ্রহ ও মনোযোগ জাগিয়ে তোলা; যাতে বেশী বোধগম্য হয়।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

