আল্লাহ সত্য বলেছেন তোমার ভাইয়ের পেটই মিথ্যা বলছে, তুমি তাকে মধু পান করাও।
আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমার ভাই পেটের রোগে আক্রান্ত। তিনি বললেন, “তুমি তাকে মধু পান করাও”। লোকটি দ্বিতীয়বার আসল, তাকে বললেন, “তুমি তাকে মধু পান করাও”। অতঃপর লোকটি তৃতীয়বার আসল…

