আল্লাহ্ তা‘আলা জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, হে জান্নাতীগণ! তারা বলবে, হে আমাদের রব! হাযির, আমরা আপনার খেদমতে হাযির। এরপর আল্লাহ্ বলবেন, তোমরা কি খুশি হয়েছ? তারা বলবে, কেন খুশি হব না, আপনি আমাদেরকে এমন বস্তু দান করেছেন যা আপনার সৃষ্টি জগতের আর কাউকেই দান করেননি?
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবু সাঈদ আল-খুদরী রদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: আল্লাহ্ তা‘আলা জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, হে জান্নাতীগণ! তারা বলবে, হে আমাদের রব! হাযির, আমরা আপনার খেদমতে হাযির। এরপর আল্লাহ্ বলবেন, তোমরা কি খুশি হয়েছ? তারা বলবে, কেন খুশি হব না, আপনি আমাদেরকে এমন বস্তু দান করেছেন যা আপনার সৃষ্টি জগতের আর কাউকেই দান করেননি? তখন তিনি বলবেন, আমি এর চেয়েও উত্তম বস্তু তোমাদেরকে দান করব। তারা বলবে, হে আমাদের রব! এর চেয়েও উত্তম সে কোন্ বস্তু? আল্লাহ্ বলবেন, তোমাদের ওপর আমি আমার সন্তুষ্টি অবধারিত করব। অতঃপর আমি আর কক্ষনো তোমাদের ওপর নাখোশ হব না।
Explanation
Benefits
জান্নাতবাসীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ যে তিনি তাদের প্রতি সন্তুষ্ট হবেন, তাদের প্রতি তাঁর সন্তুষ্টি হালাল করে দিবেন এবং তিনি তাদের প্রতি কখনো অসন্তুষ্ট হবেন না।
জান্নাতে প্রত্যেকেই তাদের বিভিন্ন অবস্থান এবং বিভিন্ন মর্যাদা সত্ত্বেও নিজের অবস্থা নিয়ে সন্তুষ্ট হবেন; কারণ সবাই এক কথায় উত্তর দিয়েছেন, তা হল: "আপনি আমাদেরকে তা দিয়েছেন যা আপনি আপনার সৃষ্টির কাউকে দেননি।"
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

