আবূ সাঈদ খুদরীর হাদীস। তাতে রয়েছে কিয়ামতের দৃশ্য, মুমিনদের আল্লাহর দর্শন লাভ করা, ফুলসিরাত পার হওয়া এবং যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান রয়েছে তাকে জাহান্নাম থেকে বের করে আনা ও সুপারিশের আলোচনা।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, আমরা বললাম হে আল্লাহর রাসূল! আমরা কি কিয়ামতের আমাদের রবকে দেখতে পাব? তিনি বললেন,পরিষ্কার আকাশে সূর্য ও চাঁদকে দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় কি? আমরা বললাম, না। তিনি বললেন, নিঃসন্দেহে কিয়ামতের দিন তোমাদের রবকে দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না তবে এ দু’টিকে দেখতে তোমাদের যতটুকু অসুবিধা হয়। অতঃপর তিনি বললেন, একজন আহ্বানকারী আহ্বান করে বলবে, প্রত্যেক সম্প্রদায় যার যার উপাসনা করত তারা যেন তার তার দিকেই গমন করে। তখন ক্রসের অনুসারীরা তাদের ক্রসের সাথে, মুর্তির উপাস্যরা তাদের মুর্তির সাথে এবং প্রত্যেক উপাসক তাদের উপাস্যদের সাথে যাবে। তখন শুধু বাকী থাকবে কেবল আল্লাহর ইবাদতকারী ভালো ও মন্দ লোকেরা এবং আহলে কিতাবীদের অবশিষ্টগণ। অতঃপর জাহান্নামকে এনে পেশ করা হবে, তা যেন মরীচিকা। তখন ইয়াহূদীদের বলা হবে, তোমরা কীসের উপাসনা করতে? তারা বলবে, আমরা আল্লাহর ছেলে উযাইরের উপাসনা করতাম। তখন তাদের বলা হবে, তোমরা মিথ্যা বলছ। আল্লাহর কোনো স্ত্রী সন্তান ছিল না। এখন তোমরা কি চাও? তারা বলবেন, আমাদেরকে পান করতে দাও। তখন তাদের বলা হবে, তোমরা পান কর, ফলে তারা একের পর এক জাহান্নামে পরে যাবে। অতঃপর খ্রিস্টানদের বলা হবে, তোমরা কার ইবাদত করতে? তারা বলবে, আমরা আল্লাহর ছেলে মাসীহের ইবাদত করতাম। তাদেরকে বলা হবে: তোমরা মিথ্যা বলছ, আল্লাহর কোনো স্ত্রী ও সন্তান ছিল না। তোমরা এখন কী চাও? তখন তারা বলবে, আমরা চাই আমাদেরকে পান করতে দিন। তাদেরকে বলা হবে: পান কর, ফলে তারা একের পর এক জাহান্নামে পরে যাবে, অবশেষে আল্লাহর ইবাদতকারী ভালো ও মন্দ লোকেরা অবশিষ্ট থাকবে। তাদের বলা হবে, কীসে তোমাদের আঁটকে রেখেছে অথচ সব মানুষ চলে গেছে? তখন তারা বলবে, আমরা তাদেরকে (তাদের বাতিল উপাস্যসহ দুনিয়াতে) ত্যাগ করেছি। আজকে আমরা সবচেয়ে বেশি তাঁর (আল্লাহর) মুখাপেক্ষী। আর আমরা একজন আহ্বানকারীকে আহ্বান করতে শুনেছি। তিনি বলেছেন, প্রত্যেক সম্প্রদায় যেন তার সাথেই মিলিত হয় যার তারা ইবাদত করত। তাই আমরা আমাদের রবের অপেক্ষা করছি। তিনি বলেন, তখন মহান ক্ষমতাধর তাদের কাছে প্রথমবার যে আকৃতিতে তাকে দেখেছে তার ভিন্ন আকৃতিতে আসবে। এসে বলবেন, আমি তোমাদের রব, তখন তারা বলবে, তুমি আমাদের রব। তখন নবীগণ ছাড়া কেউ তার সাথে কথা বলবে না। তিনি বলবেন, তোমাদের মাঝে ও তার মাঝে কোনো নিদর্শন আছে কি যদ্বারা তোমরা তাকে চিনতে পারো? তারা বলবে, পায়ের গোছা/নলা। তখন তিনি তার গোছা/নলা উম্মুক্ত করবেন। প্রতিটি মুমিন তাকে সাজদাহ করবে। যারা লোক দেখানো ও সুনামের জন্য সাজদাহ করত তারা বাকী থাকবে। তারা সাজদাহ করতে যাবে, তখন তার পিঠ একটি তখতার মতো হয়ে ফিরে আসবে। তারপর পুলসিরাতকে নিয়ে আসা হবে এবং তাকে জাহান্নামের উপর রাখা হবে। আমরা বললাম হে আল্লাহর রাসূল পুল কি? তিনি বললেন, পিচ্ছিল স্থান পা স্থীর থাকতে পারে না, তার ওপর রয়েছে বাঁকা লোহার বহু ধারালো শলাকা; প্রশস্ত কাঁটাধার বৃক্ষ, যার রয়েছে বাঁকা কাটা যা নজদে হয়ে থাকে। তাকে সা‘আদান বৃক্ষও বলে। মুমিনগণ তার ওপর দিয়ে পার হবে চোখের পলকের মতো, আবার কেউ কেউ বিজলীর মতো, আবার কেউ দ্রুত যান বা ঘোড়ার মতো। কেউ নিরাপদে নাজাত পাবে, কেউ ক্ষতবিক্ষত হয়ে নাজাত পাবে, আবার কেউ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তোমরা তোমাদের কাছে স্পষ্ট হওয়া হকের জন্যে আমার কাছে যেরূপ আবদার কর, সে দিন মহা প্রতাপশালীর নিকট মুমিন ব্যক্তি তার চেয়ে কঠিন আবদার করবে। যখন তারা দেখবে যে তারা নিজেরা নাজাত পেয়ে গেছে, তখন তারা তাদের ভাইদের ব্যাপারে বলবে, হে আমার রব! আমাদের ভাইয়েরা আমাদের সাথে সালাত আদায় করত, সাওম পালন করত আমাদের সাথে তারা আমল করত। তখন আল্লাহ তা‘আলা বলবেন, যাও যার অন্তরে এক দীনার পরিমাণ ঈমান দেখতে পাবে, তাকে তোমরা বের করে নিয়ে আস। আল্লাহ তাদের চেহারাকে জাহান্নামের ওপর হারাম করে দিবেন। তখন তারা তাদের কাছে আসবে, (দেখবে) তাদের কেউ জাহান্নামের আগুনে পা পর্যন্ত আবার কেউ অর্ধ নলা পর্যন্ত ডুবে গেছে। তারা যাদেরকে চিনতে পাবে তাদেরকে বের করে নিয়ে আসবে। অতঃপর আবার ফিরে যাবে। তখন তিনি বলবেন, যাদের অন্তরে অর্ধ দীনার পর্যন্ত ঈমান দেখতে পাবে তাদের তোমরা বের করে নিয়ে আসো। তখন তারা যাদের চিনতে পাবে তাদেরকে বের করে নিয়ে আসবে। তারপর আবার ফিরে আসবে। তখন তিনি বলবেন, যাও যার অন্তরে এক বিন্দু পরিমাণ ঈমান পাবে, তাকে বের করে নিয়ে আসো। তারপর তারা যাদেরকে চিনতে পারবে তাদের বের করে নিয়ে আসবে। আবূ সাঈদ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, যদি তোমরা আমাকে বিশ্বাস না কর, তবে তোমরা পড়, “আল্লাহ তা‘আলা এক বিন্দু পরিমাণ যুলুম করেন না। আর যদি নেক আমল হয় তাকে বহুগুণ বৃদ্ধি করেন।” বস্তুত নবীগণ, ফিরিশতাগণ এবং মুমিনগণ সুপারিশ করবেন। তখন মহান আল্লাহ বলবেন, আমার সুপারিশ অবশিষ্ট রয়ে গেছে। তখন তিনি এক মুষ্টি জাহান্নামীকে তালু বদ্ধ করবেন এবং কতক সম্প্রদায়কে জাহান্নাম থেকে বের করবেন যারা কয়লা হয়ে গেছে। ফলে তাদেরকে জান্নাতের মুখে একটি নদীর মধ্যে নিক্ষেপ করা হবে, যাকে আবে-হায়াত বলা হয়। তখন তারা তার দুই পাশে এমনভাবে গজাবে যেমনিভাবে বন্যার আবর্জনার মধ্যে দানা গজায়। তোমরা অবশ্যই পাথর ও গাছের পাশে এসব উদ্ভিত দেখেছ; তার যে অংশ সুর্যের দিকে তা হয় সবুজ আর যে অংশ ছায়ার দিকে তা হয় সাদা। তাদের বের করা হবে যেন তারা মণিমুক্ত। তাদের গর্দানে মোহর লাগানো হবে, অতঃপর তারা জান্নাতে প্রবেশ করবে। তখন জান্নাতীগণ বলবেন, এরা রহমানের মুক্তদল। তাদের কৃত কোনো আমল ছাড়া এবং কোনো কল্যাণ করা ছাড়াই তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। তারপর তাদের বলা হবে, তোমরা যা দেখছ সবই তোমাদের আর তার সাথে রয়েছে তার সমপরিমাণ।
Explanation
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

