এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতে দাঁড়ালাম। তিনি দাঁড়িয়ে সূরা বাকারাহ তিলাওয়াত করলেন। যখনই কোনো রহমতের আয়াত অতিক্রম করতেন, তিনি থামতেন এবং রহমত কামনা করতেন। আর যখনই কোনো শাস্তির আয়াত অতিক্রম করতেন, তিনি থামতেন এবং আশ্রয় চাইতেন।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আউফ ইবন মালেক আল-আসজাঈ‘ রাদিয়াল্লাহু আনহু বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতে দাঁড়ালাম। তিনি দাঁড়িয়ে সূরা বাকারাহ তিলাওয়াত করলেন। যখনই কোনো রহমতের আয়াত অতিক্রম করতেন, তিনি থামতেন এবং রহমত কামনা করতেন। আর যখনই কোনো শাস্তির আয়াত অতিক্রম করতেন, তিনি থামতেন এবং আশ্রয় চাইতেন। তিনি বলেন, তারপর তিনি দাঁড়ানোর পরিমাণ রুকু করলেন। তিনি রুকুতে বলতে ছিলেন: “পবিত্রতা ঘোষণা করছি সেই সত্ত্বার, যিনি প্রবল প্রতাপ, বিশাল সাম্রাজ্য, বিরাট গৌরব-গরিমা এবং অতুলনীয় মহত্ত্বের অধিকারী।” তারপর দাঁড়ানোর সমপরিমাণ সাজদাহ করলেন। অতঃপর তিনি সাজদাহও অনুরূপ বললেন। তারপর তিনি দাঁড়িয়ে সূরা আলে ইমরান পড়লেন। তারপর একটি একটি সূরা পড়তে লাগলেন।
Explanation
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

