افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم.
#66530[সহীহ]
HadeethEnc · 1.56.0

তুমি একটি মহান বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছো, তবে এটি সেই ব্যক্তির জন্য সহজ আল্লাহ যার উপর তা সহজ করে দেন

Available translations

Choose an available translation of this Hadeeth

01

Hadeeth text

মু’আয ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন:
আমি বললাম, “হে আল্লাহর রাসূল! আমাকে এমন একটি আমলের কথা বলুন, যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে।” তিনি বললেন: "তুমি একটি মহান বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছো, তবে এটি সেই ব্যক্তির জন্য সহজ আল্লাহ যার উপর তা সহজ করে দেন: এটি হলো: তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তাঁর সঙ্গে কাউকে শরীক করবে না, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমজানের সিয়াম রাখবে এবং বায়তুল্লাহর (কাবা) হজ করবে।
তারপর তিনি বললেন: আমি কি তোমাকে কল্যাণের দরজাগুলোর কথা বলব? রোজা হলো ঢাল। সদকা (দান) পাপ মোচন করে যেমন পানি আগুন নিভিয়ে দেয়। এবং একজন ব্যক্তির রাতের গভীরের সালাত আদায় করার লাভ বলতে গিয়ে তিনি এই আয়াত তিলাওয়াত করলেন: تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ} حَتَّى {بَلَغَ يَعْمَلُونَ} “তাদের পার্শ্বদেশ শয্যা থেকে দূরে থাকে (অর্থাৎ তারা রাতে ঘুম ছেড়ে উঠে সালাত পড়ে)...” [আস-সাজদাহ, আয়াত:১৬] তারপর তিনি বললেন:
আমি কি তোমাকে দীনের মূল বিষয়, তার স্তম্ভ ও সর্বোচ্চ শিখরের কথা বলব? আমি বললাম: “জ্বী, হে আল্লাহর রাসূল!” তিনি বললেন: মূল বিষয় হলো ইসলাম, তার স্তম্ভ হলো সালাত এবং সর্বোচ্চ শিখর হলো জিহাদ। এরপর তিনি বললেন: আমি কি তোমাকে এমন জিনিসের কথা বলব যা এই সব কিছুর রাশ টেনে ধরে?
আমি বললাম: “অবশ্যই, হে আল্লাহর রাসূল!” তখন তিনি তার জিহ্বা ধরে বললেন: “এটা সংযত রাখো।” আমি বললাম: “হে আল্লাহর নবী! আমরা কি বলার কারণে পাকড়াও হবো?”
তিনি বললেন: “তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক(এটি আরবের একটি প্রবাদ), মানুষকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে কিসে? তাদের জিহ্বার অর্জনের (অর্থাৎ কথা বলার) ফলেই তো!”
02

Explanation

মুআয রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, আমি এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছিলাম এবং একদিন হাঁটতে হাঁটতে তাঁর সান্নিধ্য পেলাম, তখন আমি বললাম: হে আল্লাহর রাসূল! আমাকে এমন কিছু বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। তিনি বললেন: তুমি আমাকে আত্মার পক্ষে আঞ্জাম দেওয়া বড় কঠিন আমল (কর্ম) সম্পর্কে জিজ্ঞাসা করেছো তবে এটি তার জন্য সহজ স্বাভাবিক যার জন্য আল্লাহ তা সহজ করে দেন। ইসলামের ফরযগুলো আদায় করুন:

প্রথমটি: তোমরা একমাত্র আল্লাহর ইবাদত কর এবং তাঁর সাথে কাউকে শরীক করো না।

দ্বিতীয়: তুমি দিন ও রাতে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতগুলো তার শর্ত রোকন ও ওয়াজিব সমূহ সহ আদায় করবে: ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা।

তৃতীয়: ফরয যাকাত প্রদান করবে। এটি শরীয়তে নির্ধারিত পরিমাণ প্রত্যেক সম্পদে ওয়াজিব একটি অর্থ সম্পর্কিত ইবাদত, যা তার প্রাপ্যদের দেওয়া হয়।

চতুর্থ: রমজানের রোজা, যা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত ইবাদতের নিয়তে পানাহার ও অন্যান্য জিনিস থেকে বিরত থাকা।

পঞ্চম: তুমি আল্লাহ তা‘আলার ইবাদত করার জন্য মক্কার উদ্দেশ্যে কা‘বা গৃহের হজ করবে।

অতঃপর তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: আমি কি তোমাকে সেই পথের সাথে পরিচয় করিয়ে দেব না যা কল্যাণের দরজায় নিয়ে যায়? আর তা হলো সেই ফরযগুলোর সাথে নফল সালাতসমূহ আদায় করা:

প্রথমত: নফল সিয়াম, যা প্রবৃত্তিকে ভেঙ্গে এবং শক্তিকে দুর্বল করে পাপে পতিত হতে বাধা দেয়।

দ্বিতীয়ত: নফল দান করা, যা কৃত পাপকে নিঃশেষ ও দূর করে দেয় এবং এর প্রভাব মুছে ফেলে।

তৃতীয়ত: রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদের সালাত। তারপর তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা‘আলার বাণী পাঠ করলেন: {تتجافى جنوبهم} অর্থাৎ, তারা নিজেদেরকে {عن المضاجع} বিশ্রামের স্থানগুলো থেকে দূরে রাখে। {يدعون ربهم خوفا وطمعا } তারা ভয় ও আশায় তাদের রবকে ডাকেন সালাত, যিকির, তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে। {ومما رزقناهم ينفقون، فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين} এবং আমি তাদের যা দিয়েছি তা থেকে ব্যয় করে, সুতরাং কোন নফস জানে না তাদের জন্য চোখ জুড়ানো কী জিনিস লুকিয়ে রাখা হয়েছে। অর্থাৎ, কিয়ামতের দিন এবং জান্নাতে তাদের চোখকে যা আনন্দিত করবে, {جزاء بما كانوا يعملون} তারা যা করত তার প্রতিদান স্বরূপ।

অতঃপর তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: আমি কি তোমাকে দ্বীনের মৌলিক বিষয়, তার স্তম্ভ যার উপর তা নির্ভর করে এবং তার কুঁজ (উঁচু ঝাণ্ডা) সম্পর্কে অবহিত করব না?

মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন: অবশ্যই, হে আল্লাহর রাসূল।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: দীনের প্রধান বিষয় হল: ইসলাম, যা হলো দুটি সাক্ষ্য। আর এই দু’টির মাধ্যমে মানুষের সাথে দীনের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। আর তার স্তম্ভ হল সালাত, সালাত ছাড়া ইসলাম নেই, যেভাবে স্তম্ভ ছাড়া ঘর হতে পারে না, কাজেই যে সালাত আদায় করল তার দীন মজবুত ও উন্নত হল। আর আল্লাহর বাণীকে উঁচু করার জন্য দীনের শত্রুদের সাথে লড়াই করার ক্ষেত্রে সর্বোচ্চ প্রচেষ্টা ব্যয় ও জিহাদের মাধ্যমে তার কুঁজ (উঁচু মর্যাদা) এবং তার উচ্চতা সাব্যস্ত হয়।

অতঃপর তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: আমি কি তোমাকে পূর্বে উল্লেখ করা বিষয়ের নির্ভুলতা এবং পরিপূর্ণতা সম্পর্কে অবহিত করব না? ফলে তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা ধরে বললেন: এটিকে বিরত রাখ এবং যা তোমার প্রয়োজন নেই সে বিষয়ে কথা বল না। মুয়াজ বললেন: আমরা যা বলি তার প্রত্যেক বিষয়ে আমাদের রব কি আমাদেরকে জবাবদিহি করবেন এবং শাস্তি দেবেন?

তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক! এর দ্বারা যা বোঝানো হয়েছে তা তার জন্য বদ-দো‘আ নয়, বরং যে বিষয়ে তার মনোযোগ দেওয়া উচিত ছিল এবং যে বিষয়টি তার জানা জরুরি ছিল সে বিষয়ে তাকে সতর্ক করার জন্য এটি আরবদের একটি কথা। তারপর তিনি বললেন: মুখের ফসল কুফর, মিথ্যারোপ, গালমন্দ, দোষচর্চা, গীবত, পরনিন্দা, অপবাদ ইত্যাদি ছাড়া আর কিসে তাদেরকে মুখের উপর ভর করে জাহান্নামে নিক্ষেপ করবে?
03

Benefits

সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম ইলমের প্রতি আগ্রহী ছিলেন। এ কারণে তারা প্রায়শই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন।
সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুমদের ফিকহ (বুঝ); কারণ তারা জানতেন যে আমল হল জান্নাতে প্রবেশের একটি মাধ্যম।
মুয়ায রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে যে প্রশ্নটি এসেছে; খুবই বড় একটি প্রশ্ন। প্রকৃতপক্ষে এটিই হল জীবন ও অস্তিত্বের মূল রহস্য; কারণ এই দুনিয়াতে বিদ্যমান প্রতিটি অস্তিত্বের আদম সন্তান হোক অথবা জিন চূড়ান্ত উদ্দেশ্য হল জান্নাত অথবা জাহান্নাম। অতএব এই প্রশ্নটি খুবই মহান ছিল।
ইসলামের পাঁচটি রোকন আঞ্জাম দেওয়ার ওপর জান্নাতে প্রবেশ করা নির্ভর করে, তা হল: দু’টি সাক্ষ্য, সালাত, যাকাত, সিয়াম ও হজ।
দ্বীনের প্রধান বিষয়, দায়িত্বের মধ্যে সবচেয়ে মূল্যবান এবং সর্বোচ্চ কর্তব্য হল এক আল্লাহর ইবাদত সাব্যস্তের মাধ্যমে যার কোনো শরীক নেই তাওহীদ বাস্তবায়ন করা।
বান্দাদের প্রতি আল্লাহর রহমত যে তিনি তাদের জন্য কল্যাণের দরজাসমূহ খুলে দিয়েছেন যাতে তারা সাওয়াব ও পাপ থেকে ক্ষমা লাভের উপায়সমূহ গ্রহণ করতে পারেন।
ফরয সালাত আদায়ের পর নফল সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করার ফযীলত।
ইসলামে সালাত সেই স্তম্ভের মত যার উপর একটি তাঁবু দাঁড়িয়ে থাকে, যা চলে গেলে ইসলাম অদৃশ্য হয়ে যায়, যেমন একটি তাঁবুর স্তম্ভ পড়ে গেলে তাঁবু পড়ে যায়।
যে সব বস্তু তার দীনের ক্ষতি করে তা থেকে জিহ্বাকে হেফাজত করা আবশ্যক।
জিহ্বাকে সংযত করা এবং তাকে সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করাই হল সকল কল্যাণের ভিত্তি।

Attribution

[এটি তিরমিযী বর্ণনা করেছেন।]

Categories

Share

Share hadeeth

Sharing options · 0 Total shares

Share

← Back to encyclopedia
Shopping Basket

Loading...