“পূর্বেকার নবুওয়াতের বাণীসমূহ থেকে লোকেরা যা লাভ করেছে তন্মধ্যে একটি হচ্ছে: যখন তুমি লজ্জা করবে না তখন যা ইচ্ছা তাই কর।”
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবূ মাসউদ উকবাহ ইবনু আমর আল-আনসারী আল-বাদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: “পূর্বেকার নবুওয়াতের বাণীসমূহ থেকে লোকেরা যা লাভ করেছে তন্মধ্যে একটি হচ্ছে: যখন তুমি লজ্জা করবে না তখন যা ইচ্ছা তাই কর।”
Explanation
Benefits
লজ্জা নবীগণ আলাইহিস সালামদের একটি গুণ এবং এটি তাদের থেকে চলে আসছে।
লজ্জাই একমাত্র বিষয় যা একজন মুসলিম ব্যক্তিকে এমন কাজ করতে বাধ্য করে যা সৌন্দর্যমণ্ডিত এবং সুশোভিত করে এবং এমন কাজ ছাড়তে বাধ্য করে যা নোংরা ও কলঙ্কযুক্ত।
ইমাম নববী বলেন: এতে নির্দেশটি বৈধতার জন্য। অর্থাৎ: আপনি যদি কোনো কাজ করার ইচ্ছে করেন আর কাজটি যদি এমন হয় যা করলে আপনি আল্লাহ বা মানুষের কাছ থেকে লজ্জা পাবেন না, তবে তা করুন, অন্যথায় করবেন না। এর উপরই ইসলামের ভিত্তি। এর ব্যাখ্যা হল, যদি নির্দেশনটি ওয়াজিব ও পছন্দনীয় হয় সেটি ছাড়তে লজ্জা করা উচিত। নিষেধটি যদি হারাম ও মাকরুহ হয় সেটি করতে লজ্জা করা উচিত। বৈধ জিনিস করা ও ছাড়ার বিষয়ে লজ্জা করা বৈধ। অতএব হাদীসটি পাঁচটি বিধানকে অন্তর্ভুক্ত করল। বলা হয়েছে যে, এটি ধমকের আদেশ। এর অর্থ হল: আপনার কাছ থেকে লজ্জা দূর করা হলে আপনি যা ইচ্ছে তাই করুন। কারণ আল্লাহ আপনাকে এর বিনিময় দিবেন। আরও বলা হয়েছে: এটি আদেশ অর্থে একটি সংবাদ। অর্থাৎ: যে লজ্জিত নয় সে যা চায় তাই করে।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

