“তোমাদের মধ্যে সবচাইতে উত্তম কে এবং সবচাইতে নিকৃষ্ট কে তা কি আমি তোমাদেরকে জানিয়ে দিব না?”
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, কোন এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকা কয়েকজন লোকের পাশে এসে দাড়িয়ে বললেন: “তোমাদের মধ্যে সবচাইতে উত্তম কে এবং সবচাইতে নিকৃষ্ট কে তা কি আমি তোমাদেরকে জানিয়ে দিব না?” বর্ণনাকারী বলেন, সকলেই চুপ করে রইল। তারপর তিনি ঐ কথা তিনবার জিজ্ঞেস করেন। তারপর এক ব্যক্তি বলল, হ্যাঁ, হে আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়ে দিন যে, আমাদের মধ্যে কে সর্বাধিক উত্তম এবং কে সর্বাধিক নিকৃষ্ট।
তিনি বললেনঃ “সেই লোক তোমাদের মধ্যে সবচাইতে উত্তম যার নিকট কল্যাণ কামনা করা যায় এবং যার ক্ষতি হতে মুক্ত থাকা যায়। আর সেই লোক তোমাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট যার নিকট কল্যাণের আশা করা যায় না এবং যার ক্ষতি হতেও নিরাপদ থাকা যায় না”।
Explanation
আর তোমাদের মধ্যে নিকৃষ্ট সেই ব্যক্তি, যার কাছ থেকে কোনো ভালো আশা করা যায় না, দয়া বা কল্যাণের প্রত্যাশা করা যায় না, বরং যার অনিষ্ট থেকে নিরাপদ থাকা যায় না—তার জুলুম, কুপ্রবৃত্তি ও অন্যায় আচরণের ভয় থেকেই যায়।
Benefits
অন্যদের পর্যন্ত বিস্তৃত উপকার বা ক্ষতি, নিজের মধ্যে সীমাবদ্ধ উপকার বা ক্ষতির চেয়ে অধিক বড়।
সুন্দর চরিত্র ও মানুষের সাথে ভালো আচরণ করার প্রতি উৎসাহ প্রদান এবং জুলুম, অনিষ্ট ও সীমালঙ্ঘন থেকে সতর্ক করা।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

