“আল্লাহ তা’আলা তিনটি কাজ পছন্দ করেন এবং তিনটি কাজ অপছন্দ করেন
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবূ হুরাইরা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “আল্লাহ তা’আলা তিনটি কাজ পছন্দ করেন এবং তিনটি কাজ অপছন্দ করেন। তোমাদের জন্য তিনি যা পছন্দ করেন, তা হল: ১. তোমরা তারই ইবাদাত করবে, ২. তার সঙ্গে কিছুই শরীক করবে না এবং ৩. তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জু মজবুতভাবে ধারণ করবে ও পরস্পর বিচ্ছিন্ন হবে না। আর যে সকল বিষয় তিনি তোমাদের জন্য অপছন্দ করেন: ১. নিরর্থক কথাবার্তা বলা, ২. অধিক প্রশ্ন করা এবং ৩. সম্পদ বিনষ্ট করা”।
Explanation
Benefits
আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার এবং আঁকড়ে ধরার জন্য মানুষকে আহ্বান উৎসাহ প্রদান করা হয়; কারণ এতে রয়েছে ঐক্য এবং জোট বদ্ধতা রয়েছে।
জমাতের প্রতি উৎসাহিত করা এবং তা আঁকড়ে ধরা ও এক কাতারে সীমাবদ্ধ থাকার নির্দেশ করা। আর এর বিপরীত, যা বিভাজন এবং মতবিরোধ তা নিষিদ্ধ করা।
নিজের সাথে সম্পর্কিত নয় এমন বিষয় নিয়ে অতিরিক্ত কথা বলা নিষিদ্ধ; কারণ যদি এটি জায়েয হয়, তাহলে এটি সময়ের অপচয়, আর যদি এটি নিষিদ্ধ হয়, তাহলে এটি অনেক পাপের উৎস।
মানুষের খবরে জড়ানো, তাদের অবস্থা অনুসন্ধান করা এবং তাদের কথা ও কাজ বর্ণনা করা পরিহার করা।
মানুষের অর্থের জন্য বেশী প্রার্থনা করা নিষেধ।
অর্থের অপচয় হারাম এবং মানুষকে তা সংরক্ষণের জন্য উৎসাহিত করা যাতে তার কল্যাণ রয়েছে।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

