“আমি স্ত্রীলোকের হাতে হাত মিলাই না। কেননা একজন নারীকে আমার বলাটা একশত নারীকে বলার মত
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
রুকাইকার মেয়ে উমাইমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: আমি কয়েকজন আনসারী নারীর সাথে রাসূলুয়াহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বায়’আত গ্রহণের জন্য উপস্থিত হই। আমরা আরয করলামঃ ইয়া রাসুলাল্লাহ! আমরা আপনার নিকট একথার উপর বায়আত করছি যে, আমরা আল্লাহ তা’আলার সাথে কাউকে শরীক করবো না, চুরি করবো না, ব্যভিচার করবো না, হাত-পায়ের মধ্যে অপবাদ রচনা করবে না, ভাল কাজে আপনার নাফরমানী করবো না। তিনি বললেনঃ “তোমরা এও বল যে, আমাদের দ্বারা যতটুকু সম্ভব”।
উমায়মা বলেন, আমরা বললামঃ আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের প্রতি কত মেহেরবান। আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আসুন, আমরা আপনার হাতে বায়আত করবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “আমি স্ত্রীলোকের হাতে হাত মিলাই না। কেননা একজন নারীকে আমার বলাটা একশত নারীকে বলার মত, অথবা একজন নারীর জন্য আমার কথার মত”।
Explanation
Benefits
মাহরাম নয় এমন মহিলাদের সাথে হাত মেলানো হারাম।
শরয়ী বিধানগুলো সাধ্য ও সামর্থ্যের উপর নির্ভর করে।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

