“তোমাদের যে কেউ মসজিদে প্রবেশকালে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সালাম পেশ করে, অতঃপর বলেঃ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ “হে আল্লাহ্! আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবূ হুরাইরাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের যে কেউ মসজিদে প্রবেশকালে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সালাম পেশ করে, অতঃপর বলেঃ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ “হে আল্লাহ্! আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন এবং বের হওয়ার সময়ও যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর প্রতি সালাম পেশ করে, অতঃপর বলেঃ اللَّهُمَّ اعْصِمْنِي مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ হে আল্লাহ! আপনি আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করুন”। ইমাম হাকিম বলেন, “যখন বের হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম দিবে এবং বলবে: اللَّهُمَّ أَجِرْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ হেআল্লাহ, আমাদের বিতাড়িত শয়তান হতে মুক্তি দিন”।
Explanation
Benefits
জিকির সব মসজিদে প্রযোজ্য, এমনকি মসজিদুল হারামেও।
প্রবেশের সময় আল্লাহর রহমতের যিকির করা আর বের হওয়ার সময় আল্লাহর কাছে শয়তানের থেকে নিরাপত্তা প্রার্থনা করা। কারণ প্রবেশকারী আল্লাহ ও জান্নাতের নিকটবর্তী করে এমন আমল নিয়ে ব্যস্ত হয়, তাই এই সময় রহমত স্মরণ উপযুক্ত। আর যখন বের হয়, তখন সে দুনিয়ার নানা ব্যস্ততা ও বিভ্রান্তির মধ্যে প্রবেশ করে, তখন আল্লাহর কাছে নিরাপত্তা ও শয়তান থেকে সুরক্ষা তলব করাই শ্রেয়।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

