নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায়ের পর সূর্য স্পষ্টভাবে উদিত না হওয়া পর্যন্ত সালাতের জায়গায় বসে থাকতেন
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
জাবের ইবন সামুরা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায়ের পর সূর্য স্পষ্টভাবে উদিত না হওয়া পর্যন্ত সালাতের জায়গায় বসে থাকতেন। জাবির আরও বলেন, রাসূল মসজিদের যে জায়গায় ফজরের সালাত (অথবা বলেছেন ভোরের সালাত) আদায় করতেন সূর্য উদিত না হওয়া পর্যন্ত সেখান থেকে উঠতেন না। সূর্য উদিত হওয়ার পর তিনি সেখান থেকে উঠতেন। লোকজন তখন জাহিলী যুগের ঘটনাবলী সম্পর্কে আলোচনা করত। এসব ঘটনা আলোচনা করতে গিয়ে লোকজন হাসত আর তা দেখে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন।
Explanation
Benefits
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তম চরিত্র ও কোমল ব্যবহারের পরিচয় এতে পাওয়া যায়—তিনি সাহাবীদের সঙ্গে বসতেন, তাদের কথা ও ঘটনাবলী মনোযোগ দিয়ে শুনতেন এবং সেগুলো শুনে মুচকি হাসি দিতেন।
মাসজিদে বসে জাহিলি যুগের ঘটনা আলোচনা করা জায়েয।
হাসা ও মুচকি হাসি জায়েয, কারণ নিষিদ্ধ হলো অতিরিক্ত হাসি।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

