“তোমাদের চেয়ে আমিই আল্লাহকে অধিক ভয় করি ও বেশী জানি”।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
উম্মুল মু’মিনীন ‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যখন কোন কাজের নির্দেশ দিতেন, তাঁদের সামর্থ্য অনুযায়ী নির্দেশ দিতেন। একবার তাঁরা বললেন, ’হে আল্লাহর রাসূল্! আমরা তো আপনার মত নই। আল্লাহ্ তা’আলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন।’ তা শুনে তিনি রাগ করলেন, এমনকি তাঁর চেহারায় রাগের চিহ্ন ফুটে উঠল। অতঃপর তিনি বললেনঃ “তোমাদের চেয়ে আমিই আল্লাহকে অধিক ভয় করি ও বেশী জানি”।
Explanation
Benefits
একজন সৎ ব্যক্তির উচিত নয়, নিজের ভালো চরিত্র ও বিশুদ্ধতার উপর ভরসা করে নেক আমলে পরিশ্রম করা বন্ধ করে দেওয়া।
কারো নিজের মধ্যে যে গুণ বা ফজিলত আছে, তা প্রয়োজন অনুযায়ী বলা বৈধ — যদি অহংকার বা বড়ত্বের আশঙ্কা না থাকে।
ইবাদতের ক্ষেত্রে উত্তম হলো সংযম ও স্থায়িত্ব — অতিরঞ্জিত করা নয়, যা শেষে পরিত্যাগের দিকে নিয়ে যায়।
ইবন হাজার বলেছেন: একজন বান্দা যখন ইবাদত ও তার ফলাফলের সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়, তখন তা তাকে ইবাদতে নিয়মিত থাকার জন্য আরও বেশি উৎসাহিত করে — যেন সেই নিয়ামত বজায় থাকে এবং সে কৃতজ্ঞতার মাধ্যমে তা আরও বাড়াতে পারে।
শরয়ী আদেশের অবমাননা হলে রাগ করা জায়েজ এবং যার যথেষ্ট যোগ্যতা ও বোধশক্তি আছে, যদি সে অর্থ বুঝতে দেরি করে তবে তাকে জাগরণের জন্য উদ্বুদ্ধ করে সমালোচনা করা উচিত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতের প্রতি কোমল ও দয়ালু ছিলেন এবং ইসলাম ধর্ম সহজ, আর শরীয়ত হল একনষ্ঠি ও উদারতাপূর্ণ।
সাহাবীদের ইবাদতের প্রতি গভীর আগ্রহ ও নেককাজের বৃদ্ধি কামনা।
শরীয়ত যে কঠোরতা ও ছাড় নির্ধারণ করেছে, তা মেনে চলা উচিত এবং বিশ্বাস করা যে শরীয়তের অনুকূলে নরমপন্থা গ্রহণ করা তার বিপরীত কঠোর পথে যাওয়ার থেকে শ্রেয়।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

