তোমরা যা চেয়েছ তার চেয়ে কল্যাণকর বিষয় সম্পর্কে তোমাদের কি জানাবো না? তোমরা যখন তোমাদের শয্যাস্থানে যাবে, অথবা বললেনঃ তোমরা যখন তোমাদের বিছানায় আশ্রয় নিবে, তখন তেত্রিশবার ’সুবহানাল্লাহ’,তেত্রিশবার ’আল্ হাম্দুলিল্লাহ’ এবং চৌত্রিশবার ’আল্লাহু আকবার’ বলবে। এটা খাদিম অপেক্ষা তোমাদের জন্য অধিক কল্যাণদায়ক”।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
’আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত: একদা ফাতিমাহ রাদিয়াল্লাহু আনহা যাঁতা ব্যবহারে তাঁর হাতে যে কষ্ট পেতেন তার অভিযোগ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসলেন। তাঁর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট দাস আসার খবর পৌঁছে ছিল। কিন্তু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে পেলেন না। তখন তিনি তাঁর অভিযোগ ’আয়িশাহর ( রা.) কাছে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলে ’আয়িশাহ (রা.) তাঁকে জানালেন। ’আলী রা. বলেনঃ রাতে আমরা যখন শুয়ে পড়েছিলাম, তখন তিনি আমাদের কাছে আসলেন। আমরা উঠতে চাইলাম, কিন্তু তিনি বললেনঃ তোমরা উভয়ে নিজ স্থানে থাক। তিনি এসে আমার ও ফাতিমার মাঝখানে বসলেন। এমনকি আমি আমার পেটে তাঁর দুপায়ের শীতলতা উপলব্ধি করলাম। তারপর তিনি বললেনঃ “তোমরা যা চেয়েছ তার চেয়ে কল্যাণকর বিষয় সম্পর্কে তোমাদের কি জানাবো না? তোমরা যখন তোমাদের শয্যাস্থানে যাবে, অথবা বললেনঃ তোমরা যখন তোমাদের বিছানায় আশ্রয় নিবে, তখন তেত্রিশবার ’সুবহানাল্লাহ’,তেত্রিশবার ’আল্ হাম্দুলিল্লাহ’ এবং চৌত্রিশবার ’আল্লাহু আকবার’ বলবে। এটা খাদিম অপেক্ষা তোমাদের জন্য অধিক কল্যাণদায়ক”।
Explanation
Benefits
এই জিকিরটি রাতের ঘুম ছাড়া বলা হবে না। যেহেতু সহীহ মুসলিমে শুবা সূত্রে মু‘আযের বর্ণনায় হাদীসটির শব্দ হল নিম্নরূপ: "যখন তোমরা রাতে তোমাদের বিছানা গ্রহণ করবে।"
কোনো মুসলিম যদি রাতের শুরুতে যিকিরটি ভুলে যায়, তারপর রাতের শেষভাগে তা স্মরণ হয়, তখন তা বলতে কোনো সমস্যা নেই; কারণ হাদীসটি বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু আনহু বলনে যে, তিনি সিফফিনের রাতের শুরুতে এটি বলতে ভুলে গিয়েছিলেন, তারপর স্মরণ হওয়ার পর ভোর হওয়ার আগে এটি বলেছিলেন।
আল-মুহাল্লাব বলেছেন: এতে একজন ব্যক্তি নিজের জীবন কে দুনিয়ার ওপর পরকালকে প্রধান্য দিতে বাধ্য করার মত তার পরিবারকে তার ওপর উৎসাহিত করার আদর্শ রয়েছে, যদি তারা তা করার সামর্থ্য রাখে।
ইবনু হাজার আল-আসকালানী বলেছেন: যে ব্যক্তি এর ওপর অবিরাম থাকবে সে বেশী কর্মের ফলে ক্ষতিগ্রস্ত হবে না এবং তার জন্য এটি কঠিন হবে না, যদিও সে ক্লান্ত হয়ে পড়ে।
আল-আইনী বলেন: কল্যাণের দিকটি এই যে, এটি আখেরাতের সাথে আর খাদিম দুনিয়ার সাথে সম্পর্কযুক্ত। আখেরাত উত্তম এবং দীর্ঘস্থায়ী। অথবা সে যা চেয়েছিল তার আলোকে এর অর্থ হল, একজন খাদিম যে পরিমাণ সেবা দিতে সক্ষম হয় এসব জিকিরের ফলে তার চেয়ে বেশী সক্ষমতা হাসিল হবে।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

