হে মুহাজির ও আনসারের দল! তোমাদের ভাইদের মধ্যে এমন কিছু লোক রয়েছে, যাদের কোনো মাল নেই, স্বগোত্রীয় লোকও নেই। সুতরাং তোমাদের প্রত্যেকে যেন দুই অথবা তিনজনকে সঙ্গে নিয়ে নেয়।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
জাবের রাদিয়াল্লাহু ‘আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত। তিনি জিহাদে যাওয়ার ইচ্ছা করলেন, ফলে তিনি বললেন, “হে মুহাজির ও আনসারের দল! তোমাদের ভাইদের মধ্যে এমন কিছু লোক রয়েছে, যাদের কোনো মাল নেই, স্বগোত্রীয় লোকও নেই। সুতরাং তোমাদের প্রত্যেকে যেন দুই অথবা তিনজনকে সঙ্গে নিয়ে নেয়। কারণ, আমাদের কারো এমন কোনো সাওয়ারী নেই, যে কাউকে সাওয়ারীর পিঠে চড়াবে, তবে পালাক্রমে ছাড়া।” জাবের রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, সুতরাং আমি দু’জন অথবা তিনজনকে সাথে নিলাম এবং তাদের মতোই আমার উটে পালাক্রমে চড়তাম।
Explanation
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

