আমি কি তোমাকে এমন কাজে পাঠাব না, যে কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন? তা হচ্ছে: “কোন (জীবের) প্রতিকৃতি বা মূর্তি দেখলে তা মিটিয়ে দিবে এবং কোন উঁচু কবর দেখলে তা সমান করে দিবে।”
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবূল হাইয়্যাজ আল আসাদী (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: ’আলী রাদিয়াল্লাহু ‘আনহু আমাকে বলেছেন: আমি কি তোমাকে এমন কাজে পাঠাব না, যে কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন? তা হচ্ছে: “কোন (জীবের) প্রতিকৃতি বা মূর্তি দেখলে তা মিটিয়ে দিবে এবং কোন উঁচু কবর দেখলে তা সমান করে দিবে।”
Explanation
এমনিভাবে কোন উঁচু কবর দেখলে তা যেন তারা জমিনের সাথে সমান করে দেয় এবং কবরের উপর নির্মিত উঁচু স্থাপনা ভেঙ্গে ফেলে অথবা এমনভাবে সমতল করবে যা জমিন থেকে তেমন উঁচু হবে না; বরংেএক বিঘত পরিমান উঁচু হতে পারে।
Benefits
যার হাতের দ্বারা অন্যায় দূর করার ক্ষমতা আছে তাকে হাতের দ্বারা অন্যায় দূর করার বৈধতা এ হাদীসে বর্ণিত হয়েছে।
প্রতিকৃতি, প্রতিমা তৈরি ও কবরের উপর স্থাপনা নির্মাণ ইত্যাদি জাহেলী যুগের নিদর্শনসমূহ দূর করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব হাদীসে বর্ণিত হয়েছে।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

