রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গিয়ে ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করতে ও গ্রাম্য লোকের পক্ষ হয়ে শহুরে লোককে বিক্রিয় করতে নিষেধ করেছেন।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “(বাজারের) বাইরে গিয়ে পণ্য নেওয়ার জন্য ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করবে না। আর কোন শহুরে লোক যেন কোন গ্রাম্য লোকের পণ্য বিক্রয় না করে।” তিনি বললেন, আমি ইবন আব্বাসকে বললাম ‘কোন শহুরে লোক যেন কোন গ্রাম্য লোকের পণ্য বিক্রয় না করে’ এর অর্থ কী? তিনি বললেন, ‘সে তার দালাল হবে না”।
Explanation
দ্বিতীয়ত: গ্রাম্য লোকটি শহরে পণ্য আনে যাতে সে ঐদিনের মূল্যে বিক্রি করে ফিরে যাবে বা তার প্রয়োজন পূরণ হয় এবং তার জন্য যথেষ্ট হয় এমন মূল্যে বিক্রি করে সে চলে যাবে। কিন্তু শহরের লোক এসে তাকে বলে তুমি পণ্যটি আমার কাছে রেখে যাও যাতে মূল্য বৃদ্ধি পেলে আমি ধীরে ধীরে তা বিক্রি করতে পারি। এতে শহরবাসী ক্ষতি গ্রস্থ হয়। ফলে শরী‘আত এ ধরনের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছেন যাতে শহর থেকে দূরে অবস্থানকারী ব্যবসায়ী এবং শহরের অধিবাসী উভয়ের অধিকার সংরক্ষণ হয়।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

