কৃপণ ও দানশীল ব্যক্তির উদাহরণ এমন দু’ব্যক্তির ন্যায়, যারা বুক থেকে উভয় কণ্ঠাস্থি পর্যন্ত আঁটসাঁটভাবে লৌহ বর্ম পরিহিত।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কৃপন ও দানশীল ব্যক্তির উদাহরণ এমন দুব্যক্তির ন্যায়, যারা বুক থেকে কণ্ঠাস্থি পর্যন্ত আঁটসাঁটভাবে লৌহ বর্ম পরিহিত। দানশীল ব্যক্তি যখন দান করতে ইচ্ছা করে, তখন বর্মটি তার শরীরের চামড়ার উপর প্রসারিত হয় এবং এতই বড় হয় যে তা হাতের আঙ্গুলের মাথাগুলো পর্যন্ত ঢেকে দেয় এবং তার দাগ মুছে দেয়। আর কৃপণ ব্যক্তি যখন দান করতে ইচ্ছা করে তখন বর্মের কড়াগুলো পরস্পর লেগে গিয়ে তার স্থানকে আঁকড়ে ধরে রাখে, সে সেগুলোকে প্রশস্ত করতে চায় কিন্তু তা আর প্রশস্ত হয় না।”
Explanation
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

