যার দু'জন স্ত্রী আছে এবং সে তাদের একজনের দিকে ঝুঁকে গেল, সে কিয়ামতের দিন কাত হয়ে আসবে।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যার দু'জন স্ত্রী আছে এবং সে তাদের একজনের দিকে ঝুঁকে গেল, সে কিয়ামতের দিন কাত হয়ে আসবে।"
Explanation
Benefits
বারি বণ্টন এবং এই জাতীয় যেসব জিনিসে মানুষ সক্ষম সেখানে বরাবর করা জরুরি, তবে যেখানে সক্ষম নয় যেমন মহব্বত এবং অন্তরের ঝুঁক, সেটি হাদীসের অন্তর্ভুক্ত নয়। এটিই উদ্দেশ্য আল্লাহ বাণীতে: {ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم} [النساء: 129] “আর তোমরা যতই ইচ্ছে কর না কেন তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করতে কখনই পারবে না”। নিসা:১২৯।
কর্ম অনুযায়ী প্রতিদান হয়, কারণ ব্যক্তি যখন একজন রেখে অন্যজনের প্রতি ঝুঁকে যাবে কিয়ামতের এমন অবস্থায় আসবে যে, তার এক পার্শ্ব অপর পার্শ্ব থেকে ঝুঁকে থাকবে।
বান্দাদের অধিকার সমুন্নত রাখার গুরুত্ব এবং তা উপেক্ষা করা হবে না, কারণ তা লোভজনিত কৃপণতা ও তদন্তের উপর নির্ভরশীল।
ব্যক্তি যদি তার স্ত্রীদের মাঝে ইনসাফ করতে পারবে না আশঙ্কা করে তখন একজন স্ত্রীর উপর যথেষ্ট করা মুস্তাহাব; যেন দীনের ত্রুটিতে অন্তর্ভুক্ত না হয়। আল্লাহ তা‘আলা বলেন, {فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً} [النساء: 3]. “আর যদি আশংকা কর যে সুবিচার করতে পারবে না, তবে একজনকেই”। নিসা:৩
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

