জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে জিজ্ঞেস করল, ‘ইসলামের কোন কাজটি উত্তম?’ তিনি বললেন, “খানা খাওয়াবে এবং পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দেবে।”
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আব্দুল্লাহ ইবন ‘আমর রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে জিজ্ঞেস করল, ‘ইসলামের কোন কাজটি উত্তম?’ তিনি বললেন, “খানা খাওয়াবে এবং পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দেবে।”
Explanation
প্রথমটি হলো: গরিব-দুঃখীদের বেশি বেশি খাবার খাওয়ানো। এর মধ্যে সদকা, হাদিয়া, মেহমানদারি এবং ওয়ালিমা অন্তর্ভুক্ত। দুর্ভিক্ষ ও মূল্যবৃদ্ধির সময় খাবার খাওয়ানোর ফযীলত আরও বেশি গুরুত্বপূর্ণ।
দ্বিতীয়টি হলো: প্রত্যেক মুসলিমকে সালাম দেওয়া, সে পরিচিত হোক বা অপরিচিত হোক।
Benefits
সালাম প্রদান ও খাবার খাওয়ানো ইসলামে সর্বোত্তম আমলগুলোর মধ্যে অন্তর্ভুক্ত; কারণ এগুলোর ফজিলত অনেক এবং মানুষের জন্য সব সময় এগুলোর প্রয়োজন রয়েছে।
এ দুটি গুণে কথা ও কাজের ইহসান একত্রিত হয়, যা পূর্ণাঙ্গ ইহসান।
এই গুণগুলো মুসলিমদের পারস্পরিক আচরণ সম্পর্কিত। আর বান্দার সাথে তার রবের সম্পর্কের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ গুণ রয়েছে।
সালাম প্রদান শুধুমাত্র মুসলিমদের মধ্যেই সীমাবদ্ধ। তাই অমুসলিমদেরকে প্রথমে সালাম দেওয়া যাবেনা।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

