আমি সে ব্যক্তির জন্য জান্নাতের নিকটবর্তী স্থানে একটি ঘরের যিম্মাদার, যে হকের ওপর প্রতিষ্ঠিত থাকা সত্বেও ঝগড়া পরিহার করে।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবূ উমামাহ আল বাহেলী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমি সে ব্যক্তির জন্য জান্নাতের নিকটবর্তী স্থানে একটি ঘরের যিম্মাদার হবো, যিনি হকের ওপর প্রতিষ্ঠিত থাকা সত্বেও ঝগড়া পরিহার করে। আর সে ব্যক্তির জন্য জান্নাতের মধ্য তথা শ্রেষ্ঠস্থানে একটি ঘরের যিম্মাদার হবো যিনি হাসি-তামাসার মধ্যেও মিথ্যা বলে না। আর সে ব্যক্তির জন্য জান্নাতের উচ্চতম স্থানে একটি ঘরের যিম্মাদার হবো যিনি তার ব্যবহার সুন্দর করবেন।”
Explanation
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

