রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন আমল দ্বারা মানুষ বেশি জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন: “আল্লাহর তাকওয়া ও উত্তম চরিত্রের কারণে
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন আমল দ্বারা মানুষ বেশি জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন: “আল্লাহর তাকওয়া ও উত্তম চরিত্রের কারণে।” জিজ্ঞাসা করা হল, কোন কাজের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে? তিনি বললেন: “মুখ ও লজ্জাস্থানের কারণে।”
Explanation
আল্লাহর তাকওয়া অবলম্বন ও উত্তম চরিত্র।
আল্লাহর তাকওয়া তোমাকে এবং আল্লাহর আযাবের মধ্যে প্রতিরক্ষা সৃষ্টি করবে। আর তা অর্জিত হবে তাঁর আদেশ পালনের মাধ্যমে এবং তাঁর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার মাধ্যমে।
আর উত্তম চরিত্র: তা অর্জিত হবে হাস্যোজ্জ্বল চেহারা, অন্যের উপকার সাধন এবং কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার মাধ্যমে।
অন্যদিকে জাহান্নামে যাওয়ার কারণসমূহের মধ্যে সর্বাধিক বড় দুটি কারণ হলো:
মুখ ও লজ্জাস্থান
মুখের গুনাহসমূহের অন্যতম হলো: মিথ্যা, গীবত, চোগলখোরি, ইত্যাদি।
লজ্জাস্থানের গুনাহসমূহ হলো: যিনা, সমকামিতা ইত্যাদি।
Benefits
ব্যক্তির জন্য জিহ্বার বিপদ মারাত্মক। আর এটি জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ।
মানুষের জন্য প্রবৃত্তি ও অশ্লীল কাজের ভয়াবহতা মারাত্মক। আর এটি অধিকাংশ জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

