“মানুষকে হাশরের মাঠে উঠানো হবে নগ্ন পদ, নগ্ন দেহ ও খাতনাবিহীন অবস্থায়”
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
উম্মুল মুমেনীন ‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, “মানুষকে হাশরের মাঠে উঠানো হবে নগ্ন পদ, নগ্ন দেহ ও খাতনাবিহীন অবস্থায়”। ’আয়িশাহ বলেন, আমি তখন বললাম, হে আল্লাহর রাসূল! তখন তাহলে পুরুষ ও নারীগণ একে অপরের দিকে তাকাবে। তিনি বললেন: “হে আয়েশা, একে অপরের দিকে দেখার চেয়ে তখনকার অবস্থা হবে অতীব ভয়াবহ”।
Explanation
Benefits
এটা নিশ্চিত যে একজন ব্যক্তি গাফিল হওয়া ব্যতীত পাপ করে না; যদি সে যার নাফরমানি করে তার মহত্ত্ব বা শাস্তি স্মরণ করে, তাহলে সে চোখের পলকের জন্যও তাকে স্মরণ করত, তাকে কৃতজ্ঞতা জানাতে এবং তার যথাযথ উপাসনা করতে অবহেলা করত না। এজন্যই তুমি দেখতে পাবে যে, হাশরের লোকেরা একে অপরের দিকে তাকাচ্ছে না, নিজেদের নিয়েই ব্যস্ত।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীদের অধিক লজ্জাশীলতা লক্ষনীয়। এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন শুনলেন যে পুরুষ ও মহিলা সকলকে উলঙ্গ করে একত্রিত করা হবে, তখন তিনি লজ্জা বিষয়ে জিজ্ঞাসা করলেন।
আস-সিন্দি বলেন: সবাই তার নিজের কাজে ব্যস্ত এবং তার ভাইয়ের অবস্থা সম্পর্কে জানবে না। আল্লাহ তা‘আলা বলেন: “সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে”। [আবাসা: ৩৭], তাই কেউ অন্যের লজ্জার দিকে তাকাবে না।
খৎনা: পুরুষদের ক্ষেত্রে হল পেশাবের রাস্তার মাথা ঢেকে থাকা অগ্রভাগের চামড়া কেটে ফেলা। মহিলাদের ক্ষেত্রে হল মোরগের ঠোটের মতো পুরুষাঙ্গ অনুপ্রবেশের স্থানের উপরে অগ্রভাগের চামড়া কাটা।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

