“যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোন বিষয়ে যুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ হতে মাফ করিয়ে নেয়, সে দিন আসার পূর্বে যে দিন তার কোন দীনার বা দিরহাম থাকবে না
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোন বিষয়ে যুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ হতে মাফ করিয়ে নেয়, সে দিন আসার পূর্বে যে দিন তার কোন দীনার বা দিরহাম থাকবে না। সে দিন তার কোন সৎকর্ম থাকলে তার যুলুমের পরিমাণ তা তার নিকট হতে নেয়া হবে আর তার কোন সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তা তার উপর চাপিয়ে দেয়া হবে”।
Explanation
Benefits
মানুষের হক যার উপর রয়েছে তাকে তা থেকে দ্রুত মুক্ত হওয়ার আহ্বান জানানো।
মানুষের প্রতি অন্যায় ও তাদের কষ্ট দেওয়া সৎকর্ম বিনষ্ট ও তার ফলাফল ধ্বংসের কারণ।
মানুষের অধিকার আল্লাহ ক্ষমা করেন না যতক্ষণ না তা তাদের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
দিনার ও দিরহাম হলো দুনিয়ার কল্যাণ লাভের মাধ্যম, কিন্তু কিয়ামতের দিন হলো ভালো ও খারাপ আমল।
সম্মানের বিষয়ে কিছু আলেম বলেছেন: যদি যার উপর অত্যাচার করা হয়েছে সে না জানে, তাহলে তাকে জানানোর কোন প্রয়োজন নেই, যেমন যদি সে কোন সমাবেশে তাকে অপমান করে থাকে এবং অনুতপ্ত হয়, তাহলে তাকে জানানোর কোন প্রয়োজন নেই, তবে তার উচিত তার জন্য ক্ষমা প্রার্থনা করা, তার জন্য দোআ করা এবং যেসব সমাবেশে সে তাকে অপমান করেছে, সেখানে তার সম্পর্কে ভালো কথা বলবে এবং এইভাবে সে তার পাপ থেকে মুক্তি পাবে।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

