“যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের উপর ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে, অথবা সে যেন চুপ থাকে।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের উপর ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে, অথবা সে যেন চুপ থাকে। যে আল্লাহ ও শেষ দিনের উপর ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে । যে লোক আল্লাহ ও শেষ দিনের উপর ঈমান রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে।”
Explanation
প্রথমত: উত্তম কথা বলা: সেগুলো হলো তাসহবীহ1, তাহলীল2, সৎকাজের আদেশ দেওয়া ও অসৎ কাজ থেকে নিষেধ করা, মানুষের মধ্যে সংশোধন করা। সে যদি এসব কাজ না করে, তবে সে যেন চুপ থাকে। সে যেন তার কষ্ট থেকে অন্যকে বিরত রাখে এবং সে যেন তার জিহ্বাকে হেফাযত করে।
দ্বিতীয়: প্রতিবেশিকে সম্মান করা: তাদের প্রতি দয়া-অনুগ্রহ করা এবং তাদেরকে কষ্ট না দেওয়া।
তৃতীয়: তোমার সাক্ষাতে আসা আগত মেহমানকে সম্মান করা। আর তা হলো তাদের সাথে উত্তম কথা বলা, তাদেরকে খাদ্য খাওয়ানো ইত্যাদি
Benefits
যবানের ভুল- ভ্রান্তি ও দোষ-ত্রুটি থেকে সতর্কতা।
দীন ইসলাম হলো ভালোবাসা ও উদারতার দীন।
এসব গুণাবলী ঈমানের শাখা প্রশাখার ও প্রশংসিত শিষ্টাচারের অন্তর্ভুক্ত।
অধিক কথা বলা অনেক সময় অপছন্দনীয় ও হারাম কাজের প্রতি ধাবিত করে। কল্যাণকর কথা ব্যতীত চুপ থাকাই নিরাপদ।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

