“যে লোক আহার করার পর বলল, الحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ (সকল প্রশংসা আল্লাহ তা’আলার জন্য যিনি আমাকে এটা আহার করিয়েছেন এবং এটা আমাকে রিযক দিয়েছেন, আমার তা লাভ করার কোন শক্তি ও সামর্থ ব্যতীত), তার আগের সকল অপরাধ ক্ষমা করা হয়।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
সাহল ইবনু মু’আয ইবনু আনাস হতে তার পিতার সনদে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “যে লোক আহার করার পর বলল, الحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ (সকল প্রশংসা আল্লাহ তা’আলার জন্য যিনি আমাকে এটা আহার করিয়েছেন এবং এটা আমাকে রিযক দিয়েছেন, আমার তা লাভ করার কোন শক্তি ও সামর্থ ব্যতীত), তার আগের সকল অপরাধ ক্ষমা করা হয়।
Explanation
Benefits
আল্লাহ তা‘আলার তাঁর বান্দাদের উপর মহান অনুগ্রহের বর্ণনা যে, তিনি তাদের রিযিক দান করেছেন এবং তাদের জন্য রিযিকের উপকরণগুলো সহজ করেছেন এবং এতে খারাপ কাজের কাফফারা নির্ধারণ করে দিয়েছেন।
বান্দাদের বিষয়গুলো সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে হয়। এগুলো তাদের শক্তি বা সামর্থ্যের ফল নয়। বান্দাকে কেবল উপকরণ গ্রহণ করার আদেশ দেওয়া হয়েছে।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

