নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় বলতেন, «لَا إِلَهَ إِلَّا اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ» “আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, যিনি মহান ও পরম সহিষ্ণু। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি মহা ‘আরশের রব। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি আসমানের রব, জমিনের রব এবং মর্যাদাবান ‘আরশের রব।”
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
ইবনু ’আব্বাস রদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় বলতেন, «لَا إِلَهَ إِلَّا اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ» “আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, যিনি মহান ও পরম সহিষ্ণু। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি মহা ‘আরশের রব। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি আসমানের রব, জমিনের রব এবং মর্যাদাবান ‘আরশের রব।”
Explanation
Benefits
বিপদের সময় এই দোয়াটি পাঠ করা মুস্তাহাব।
রহমানের আরশ, পরম মহিমান্বিত যার উপর উঠেছেন, এটি হল সকল সৃষ্টির মধ্যে সর্বোচ্চ, বৃহত্তম এবং সবচেয়ে মহিমান্বিত। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এটিকে মহান এবং সম্মানিত বলে বর্ণনা করেছেন।
তিনি আকাশ ও পৃথিবীর কথা বিশেষভাবে উল্লেখ করেছেন; কারণ তারা দৃশ্যমান সকল সৃষ্টির মধ্যে অন্যতম।
আত-তীবি বলেন: তিনি এই প্রশংসা শুরু করেছেন রব উল্লেখ করে, যাতে কষ্ট দূর করার সাথে নামটি উপযোগী হয়; কারণ এটি পরির্চযার দাবি। এতে আল্লাহর মহিমা ঘোষণার পাশাপাশি তাওহীদও অন্তর্ভুক্ত, যা মহিমান্বিত পবিত্রতার উৎস এবং যে মহত্ত্ব পূর্ণ শক্তি নির্দেশ করে। এটি সহনশীলতার প্রমাণ যা জ্ঞানের ইঙ্গিত দেয়, কারণ অজ্ঞদের ধৈর্যশীল বা উদার বলে কল্পনা করা যায় না এবং এই দু’টি উদারতা বিশেষণের উৎস।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

