“যদি বানী আদমের স্বর্ণ ভরা দুটো উপত্যকা থাকে, তথাপি সে তার জন্য তৃতীয় উপত্যকা হওয়ার কামনা করবে
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যদি বানী আদমের স্বর্ণ ভরা দুটো উপত্যকা থাকে, তথাপি সে তার জন্য তৃতীয় উপত্যকা হওয়ার কামনা করবে। তার পেট মাটি ব্যতীত অন্য কিছুতেই ভরবে না। তবে যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ্ তার তওবা কবূল করবেন”।
Explanation
Benefits
আন-নওয়াবী বলেন: এটি দুনিয়ার প্রতি লোভ, তা সঞ্চয়ের প্রতি ভালোবাসা এবং এর প্রতি আকাঙ্ক্ষার নিন্দা রয়েছে।
যারা নিন্দনীয় স্বভাব থেকে তওবা করে, আল্লাহ তা‘আলা তাদের তওবা কবুল করেন।
আন-নওয়াবী বলেন: হাদীসটি অধিকাংশ আদম সন্তানের দুনিয়ার প্রতি লোভের উপর ভিত্তি করে বলা এবং নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর নিম্নের বাণী দ্বারা এটি সমর্থিত: "আর যে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন।"
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

