“কিয়ামতের দিন বান্দার দু’পা সরবে না, যতক্ষণ না তাকে প্রশ্ন করা হবে; তার আয়ু সম্পর্কে, সে তা কিসে শেষ করেছে? তার ইলম (বিদ্যা) সম্পর্কে, সে অনুযায়ী কী আমল করেছে? তার মাল সম্পর্কে, কী উপায়ে তা উপার্জন করেছে এবং তা কোন্ পথে ব্যয় করেছে? আর তার দেহ সম্পর্কে, কোন কাজে সে তা নষ্ট করেছে?”
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবূ বারযাহ আল-আসলামী রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কিয়ামতের দিন বান্দার দু’পা সরবে না, যতক্ষণ না তাকে প্রশ্ন করা হবে; তার আয়ু সম্পর্কে, সে তা কিসে শেষ করেছে? তার ইলম (বিদ্যা) সম্পর্কে, সে অনুযায়ী কী আমল করেছে? তার মাল সম্পর্কে, কী উপায়ে তা উপার্জন করেছে এবং তা কোন্ পথে ব্যয় করেছে? আর তার দেহ সম্পর্কে, কোন কাজে সে তা নষ্ট করেছে?”
Explanation
প্রথম: তার আয়ু সম্পর্কে, সে তা কিসে শেষ করেছে?
দ্বিতীয়: তার ইলম (বিদ্যা) সম্পর্কে, সে কী তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অর্জন করেছে? সে কী তদানুযায়ী আমল করেছে? সে কী ইলমের উপযুক্ত ব্যক্তিদের কাছে তা পৌঁছে দিয়েছে?
তৃতীয়: তার মাল সম্পর্কে, কোথা থেকে তা উপার্জন করেছে? হালাল উৎস থেকে না কি হারাম উৎস থেকে? এবং তা কোন্ পথে ব্যয় করেছে? তা কী আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করেছে, নাকি আল্লাহর অসন্তুষ্টির কাজে ব্যয় করেছে?
চতুর্থ: তার দেহ, দেহের শক্তি, সুস্থতা এবং যৌবন সম্পর্কে, সে কিসে তা নষ্ট ও তা ব্যবহার করেছে?
Benefits
বান্দাহর উপর আল্লাহর নি‘আমতরাজি অসংখ্য। সে যেসব নি‘আমতরাজি ভোগ করবে, সে সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সুতরাং তাকে আল্লাহর সন্তুষ্টির কাজে নি‘আমতসমূহ ব্যবহার করা উচিত।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

