“আল্লাহ তা‘আলা ও তাঁর রাসূল মদ, মৃত জন্তু, শূকর ও মূর্তি কেনা-বেচা হারাম করে দিয়েছেন”
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
জাবির ইবনু ‘আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত যে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মক্কা বিজয়ের বছর মক্কায় অবস্থানকালে বলতে শুনেছেন: “আল্লাহ তা‘আলা ও তাঁর রাসূল মদ, মৃত জন্তু, শূকর ও মূর্তি কেনা-বেচা হারাম করে দিয়েছেন”। তাঁকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! মৃত জন্তুর চর্বি সম্পর্কে আপনি কী বলেন? তা দিয়ে তো নৌকায় প্রলেপ দেয়া হয় এবং চামড়া তৈলাক্ত করা হয় আর লোকে তা দ্বারা চেরাগ জ্বালিয়ে থাকে? তিনি বললেন, “না, তাও হারাম”। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আল্লাহ তা‘আলা ইয়াহূদীদের বিনাশ করুন। আল্লাহ যখন তাদের জন্য মৃতের চর্বি হারাম করে দেন, তখন তারা তা গলিয়ে বিক্রি করে মূল্য ভোগ করে”।
Explanation
Benefits
কাদী বলেন: এই হাদীসে রয়েছে যে, যা খাওয়া বা যার দ্বারা উপকৃত হওয়া বৈধ নয়, তা বিক্রি করাও জায়েয নয় এবং তার দাম খাওয়াও জায়েয নয়, যেমনটি হাদীসে উল্লেখিত চর্বির ক্ষেত্রে রয়েছে।
ইবনু হাজার বলেন: এর প্রেক্ষাপট স্পষ্টভাবে ঈঙ্গিত করে যা অনেকে ব্যাখ্যা করেছেন যে, "এটি হারাম” বলতে বোঝায় তা বিক্রি করা, ব্যবহার করা নয়।
প্রতিটি এমন কৌশল যা হারামকে হালাল করার দিকে নিয়ে যায়,তাই বাতিল।
নববী বলেন: আলেমগণ বলেছেন: মৃত পশু বিক্রির নিষেধাজ্ঞার ব্যাপকতায় রয়েছে যে, আমরা যদি কাফিরকে হত্যা করি এবং কাফিররা তাকে ক্রয় করতে চায় বা তার বিনিময় মূল্য দিতে চায়, তখন তা বিক্রি করা হারাম। হাদীসে এসেছে: নওফল ইবন আবদুল্লাহ আল-মাখজুমিকে খন্দকের দিনে মুসলিমরা হত্যা করেন, তখন কাফিররা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে তার দেহের জন্য দশ হাজার দিরহাম ব্যয় করেন, কিন্তু তিনি তা গ্রহণ করেননি এবং তাকে তাদের কাছে দিয়ে দেন।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

