আমার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি বিষয়ে নির্দেশ দিয়েছেন: প্রতি মাসে তিন দিন করে সওম পালন করা এবং দু‘রাক‘আত সালাতুয-যুহা(চাশতের নামাজ) এবং ঘুমানোর পূর্বে বিতর সালাত আদায় করা।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবূ হুরাইরাহ্ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত; তিনি বলেন, আমার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি বিষয়ে নির্দেশ দিয়েছেন: প্রতি মাসে তিন দিন করে সওম পালন করা এবং দু‘রাক‘আত সালাতুয-যুহা(চাশতের নামাজ) এবং ঘুমানোর পূর্বে বিতর সালাত আদায় করা।
Explanation
প্রথমটি: প্রতি মাসে তিন দিন সিয়াম রাখা।
দ্বিতীয়: প্রতিদিন দুই রাকাত দুহার সালাত(চাশতের নামাজ)।
তৃতীয়: ঘুমের আগে বিতর সালাত । এটি তার জন্য যে রাতের শেষভাগে জেগে না উঠার ভয় করেন।
Benefits
ইবনু হাজার আসকালানী তার বক্তব্যে বলেছেন: প্রতি মাসে তিন দিন সিয়াম রাখা, যার অর্থ আল বীজের দিনগুলো মনে হয়; এগুলো হলোঃ হিজরী মাসের তেরো, চৌদ্দ ও পনেরো তারিখ।
ইবনু হাজার আসকালানী বলেন: এতে ঘুমের পূর্বে বিতর পড়ার গুরুত্বকে নির্দেশ করে। এটি তার জন্য প্রযোজ্য যে জাগ্রত হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী নয়।
এই তিনটি আমলের গুরুত্ব: কারণ, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর অনেক সাহাবীকে এই অসিয়ত করেছেন।
ইবনু দাকীক আল-ঈদ তার বক্তব্যে বলেছেন: (দুহার দুই রাকাত): সম্ভবত তিনি সবচেয়ে কম সংখ্যা উল্লেখ করেছেন, যার দ্বারা দোহার সালাত সম্পন্ন হয়। এটি দুহার সালাত মুস্তাহাব হওয়ার প্রমাণ এবং তার সর্বনিম্ন দুই রাকাত।
দুহা সালাতের সময়: সূর্যোদয়ের পর প্রায় এক ঘন্টার এক চতুর্থাংশ(15মিনিট ) থেকে শুরু হয় এবং এর সময় দুপুরের আনুমানিক দশ মিনিট আগে পর্যন্ত প্রসারিত হয়। এর রাকাত সংখ্যা: সর্বনিম্ন দুই রাকাত, তবে সর্বাধিক রাকাত সম্পর্কে মতভেদ রয়েছে; কেউ বলেছেন: আট রাকাত এবং কেউ বলেছেন: তার অধিক রাকাতের কোন সীমা নেই।
বিতরের সময়: এশার সালাতের পর থেকে ফজর উদয় পর্যন্ত এবং তার সর্বনিম্ন এক রাকাত ও সর্বোচ্চ এগার রাকাত।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

