“যখন আমাকে মি‘রাজে নিয়ে যাওয়া হলো, সে সময় এমন ধরনের কিছু মানুষের নিকট দিয়ে অতিক্রম করলাম, যাদের নখ ছিল তামার, তা দিয়ে তারা নিজেদের মুখমণ্ডল খামচে ক্ষত-বিক্ষত করছিল
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যখন আমাকে মি‘রাজে নিয়ে যাওয়া হলো, সে সময় এমন ধরনের কিছু মানুষের নিকট দিয়ে অতিক্রম করলাম, যাদের নখ ছিল তামার, তা দিয়ে তারা নিজেদের মুখমণ্ডল খামচে ক্ষত-বিক্ষত করছিল। আমি, প্রশ্ন করলাম, ওরা কারা? হে জিবরীল! তিনি বললেন, ওরা সেই লোক, যারা মানুষের মাংস ভক্ষণ করত ও তাদের সম্ভ্রম লুটে বেড়াত”।
Explanation
Benefits
গীবত এবং অনুরূপ অন্যান্য কর্মের মাধ্যমে মানুষের সম্মান বিনিষ্ট করা কবীরা গুনা।
আত-তীবী "يخمشون" "তারা জখম করে" বাণী প্রসঙ্গে বলেছেন: তিনি বলেন: যেহেতু মুখমন্ডল ও বুক ক্ষতবিক্ষত করা বিলাপকারী নারীদের অন্যতম বৈশিষ্ট্য, তাই তিনি এটিকে তাদের শাস্তি হিসেবে নির্ধারণ করেছেন যারা মুসলিমদের গীবত ও অপবাদ দেয়, যা ইঙ্গিত করে যে এই দু’টি পুরুষদের বৈশিষ্ট্য নয়, বরং এই দু’টি সবচেয়ে কুৎসিত এবং বিকৃত অবস্থায় থাকা নারীদের বৈশিষ্ট্য।
অদৃশ্য জগত এবং আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা কিছু জানিয়েছেন, তার সবকিছুতেই বিশ্বাস করা ওয়াজিব।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

