HadeethEnc · 1.56.0
“তোমরা একত্রে আহার করো এবং খাদ্য গ্রহণের সময় আল্লাহর নাম স্মরণ করো, তাহলে তোমাদের খাদ্যে বরকত দেয়া হবে”।
Available translations
Choose an available translation of this Hadeeth
01
Hadeeth text
ওয়াহশী ইবন হারব রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! আমরা খাবার খাই, কিন্তু পরিতৃপ্ত হতে পারি না। তিনি বললেনঃ “হয় তো তোমরা বিচ্ছিন্নভাবে খাও”। তারা বললেন, হ্যাঁ। তিনি বললেনঃ “তোমরা একত্রে আহার করো এবং খাদ্য গ্রহণের সময় আল্লাহর নাম স্মরণ করো, তাহলে তোমাদের খাদ্যে বরকত দেয়া হবে”।
02
Explanation
কিছু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলেন, আমরা খাই কিন্তু পেট ভরে না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন: হয়তো খাওয়ার সময় তোমরা ছত্রভঙ্গ হয়ে যাও; সবাই কি একা খায়? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন: অতএব তোমরা একত্রিত হও এবং আলাদা না হয়ে খাও আর খাওয়ার সময় بسم الله বলে আল্লাহর নাম উচ্চারণ করো।তিনি তোমাদের জন্য তাতে বরকত দান করবেন এবং তোমাদের পেট ভরে যাবে।

03
Benefits
খাবারের জন্য একত্রিত হওয়া এবং খাওয়ার আগে বিসমিল্লাহ বলা খাবারে বরকত লাভের এবং তা খেয়ে তৃপ্ত হওয়ার একটি কারণ।
সকল বিচ্ছেদই মন্দ, সকল ঐক্যই ভালো।
খাবার সময় সমবেত হওয়া এবং বিসমিল্লাহ বলতে উৎসাহিত করা।
আস-সিন্দি বলেন: একত্রিত হলে রিযিকের উপর বরকত নেমে আসে এবং আল্লাহর নাম উচ্চারণ করলে শয়তান খাবারের কাছে পৌঁছাতে পারে না।

Attribution
[এটি আবূ দাউদ, ইবন মাজাহ ও আহমাদ বর্ণনা করেছেন।]
Categories
Share
Share hadeeth
Sharing options · 0 Total shares