আমি মনে করি না যে, অমুক ও অমুক আমাদের দীন সম্পর্কে কিছু জানে।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমি মনে করি না যে, অমুক ও অমুক আমাদের দীন সম্পর্কে কিছু জানে।”
এ হাদীসের একজন বর্ণনাকারী লাইস ইবন সা‘দ বলেন, এ দু’ব্যক্তি মুনাফিক ছিলো।
Explanation
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী “আমি মনে করি না” এখানে ধারণা ইয়াকীনের অর্থে ব্যবহৃত হয়েছে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাওবায় আল্লাহর পক্ষ থেকে অহীর মাধ্যমে উক্ত মুনাফিকদ্বয় সম্পর্কে অবগত হয়েছেন। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমরা ‘সূরা বারাআতকে (সূরা আত-তাওবাকে) আল-ফাদিহাহ’ বা অপমানকারী নামে অভিহিত করতাম। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আরো বলেন, এ সূরায় নাযিল হতে থাকলো যে, আর তাদের মধ্য থেকে, আর তাদের মধ্য থেকে, এতে আমরাও ভয় পাচ্ছিলাম (না জানি আমাদেরকেও এদের কারও অন্তর্ভুক্ত করে দেয়)।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

