“তোমাদের মধ্যে কেউ রশি নিয়ে তার পিঠে কাঠের বোঝা বয়ে আনা এবং তা বিক্রি করা, ফলে আল্লাহ তার চেহারাকে (যাচ্ঞা করার লাঞ্ছনা হতে) রক্ষা করেন, তা মানুষের কাছে সওয়াল করার চেয়ে উত্তম, চাই তারা দিক বা না দিক”।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
যুবাইর ইবনু ‘আওয়াম রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন: “তোমাদের মধ্যে কেউ রশি নিয়ে তার পিঠে কাঠের বোঝা বয়ে আনা এবং তা বিক্রি করা, ফলে আল্লাহ তার চেহারাকে (যাচ্ঞা করার লাঞ্ছনা হতে) রক্ষা করেন, তা মানুষের কাছে সওয়াল করার চেয়ে উত্তম, চাই তারা দিক বা না দিক”।
Explanation
Benefits
জীবিকা নির্বাহের জন্য কাজ করার উৎসাহ, এমনকি যদিও মজদুর ব্যক্তি জনগণের চোখে একটি সামান্য এবং তুচ্ছ পেশায় কাজ করেন।
ইসলাম ভিক্ষাবৃত্তি এবং বেকারত্বের বিরুদ্ধে লড়াই করে; এই জন্য প্রচেষ্টা এবং কাজ করাকে ওয়াজিব করে দিয়েছে; এমনকি যদি তা কঠিনও হয়; যেমন জ্বালানি কাঠ সংগ্রহ করা।
কাজ করার এবং জীবিকা নির্বাহের ক্ষমতা থাকলে ভিক্ষা করা হালাল নয়।
প্রয়োজন হলে শাসকের নিকট চাইতে সমস্যা নেই। আল্লাহ তা‘আলা বলেন, “আর তাদেরও কোনো অপরাধ নেই যারা আপনার কাছে বাহনের জন্য আসলে আপনি বলেছিলেন, ‘তোমাদের জন্য কোনো বাহন আমি পাচ্ছি না’; তারা অশ্রুবিগলিত চোখে ফিরে গেল, কারণ তারা খরচ করার মত কিছুই পায়নি”। [তাওবা: ৯২]
যদি কেউ চাইতে বাধ্য হয় এবং জীবিকা নির্বাহ করতে বা জ্বালানি কাঠ সংগ্রহ করতে অক্ষম হয়, তাহলে তার জন্য চাওয়া জায়েজ, তবে তার পীড়াড়ীড়ি বা জোর করা উচিত নয়। আল্লাহ বলেন: “তারা মানুষের কাছে পীড়াপীড়ি করে যাঞ্চা করে না”। [আল-বাকারা: ২৭৩]।
আন-নওয়াবী বলেন: এর মধ্যে রয়েছে: মানুষকে দান-সদকা করার, নিজের পরিশ্রম থেকে খাবার খাওয়ার এবং বৈধ উপায়ে অর্থ উপার্জনের জন্য উৎসাহিত করা।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

