“তুমি আল্লাহর জন্য অবশ্যই বেশি বেশি সিজদা করবে; কেননা তুমি যখনই আল্লাহর জন্য একটি সিজদা করবে, আল্লাহ তা’আলা এর বিনিময়ে তোমার মর্যাদা একধাপ বৃদ্ধি করে দিবেন এবং তোমার একটি গুনাহও মাফ করে দিবেন।”
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
মা‘দান ইবনু আবী ত্বালহা আল-ইয়া‘মারী হতে বর্ণিত, তিনি বলেছেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুক্ত গোলাম ছাউবান রদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করে বললাম: আমাকে এমন একটি কাজের কথা বলে দিন, যা করলে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। অথবা (রাবীর সন্দেহ) তিনি বললেন: আমি জিজ্ঞাসা করলাম: আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজের ব্যাপারে, তখন তিনি চুপ থাকলেন। আমি আবার তাকে জিজ্ঞেস করলে তিনি এবারও চুপ থাকলেন। আমি তৃতীয়বার তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন: আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছিলেন: “তুমি আল্লাহর জন্য অবশ্যই বেশি বেশি সিজদা করবে; কেননা তুমি যখনই আল্লাহর জন্য একটি সিজদা করবে, আল্লাহ তা’আলা এর বিনিময়ে তোমার মর্যাদা একধাপ বৃদ্ধি করে দিবেন এবং তোমার একটি গুনাহও মাফ করে দিবেন।” মা‘দান বলেন: অতপর আমি আবুদ দারদা রদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করে তাকেও এ কথা জিজ্ঞেস করলে, তিনি ছাউবান রদিয়াল্লাহু আনহু আমাকে যা বলেছিলেন, তিনিও সেটাই বললেন।
Explanation
প্র্রশ্নকারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন: তুমি সালাতে দ্বারা বেশী বেশী সিজদা করতে থাক; কেননা তুমি আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করা মাত্রই আল্লাহ তোমার মর্যাদার একটি ধাপ উঁচু করে দেন আর তোমার থেকে একটি পাপ ক্ষমা করে দেন।
Benefits
সাহাবাদের ফিকহ ও জ্ঞানের পরিচয়, তারা জানতেন যে, আল্লাহর রহমতের পরে আমল ব্যতীত জান্নাত লাভ করা সম্ভব নয়।
সালাতের মধ্যে সিজদা করা গোনাহ ক্ষমা এবং মর্যাদা বৃদ্ধির জন্য একটি অন্যতম মাধ্যম।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

