“এক মুসলিমের প্রতি অপর মুসলিমের হক পাঁচটি: ১. সালামের জবাব দেয়া, ২. অসুস্থ ব্যক্তির খোঁজ-খবর নেয়া, ৩. জানাযায় গিয়ে শরীক হওয়া, ৪. দা’ওয়াত কবুল করা এবং ৫. হাঁচিদাতার জবাব দেয়া।”১
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “এক মুসলিমের প্রতি অপর মুসলিমের হক পাঁচটি: ১. সালামের জবাব দেয়া, ২. অসুস্থ ব্যক্তির খোঁজ-খবর নেয়া, ৩. জানাযায় গিয়ে শরীক হওয়া, ৪. দা’ওয়াত কবুল করা এবং ৫. হাঁচিদাতার জবাব দেয়া।”১
Explanation
দ্বিতীয় অধিকার: অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা, তার সাথে দেখা করা ও খোঁজ-খবর নেয়া।
তৃতীয় অধিকার: মৃতব্যক্তির গৃহ থেকে জানাযার সালাতে এবং সেখান থেকে কবরস্থানে গিয়ে শরীক হওয়া।
চতুর্থ অধিকার: বিয়ের ওয়ালিমা ইত্যাদিতে কেউ দাওয়াত দিলে তা কবুল করা।
পঞ্চম অধিকার: হাঁচিদাতার হাঁচিতে জবাব দেওয়া। হাঁচিদাতা ‘আল-হামদু লিল্লাহ’ (সকল প্রশংসা আল্লাহর) বললে, তার জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ (আল্লাহ তোমার উপর রহম করুন) বলা। অতপর হাঁচিদাতা বলবে: ‘ইয়াহদীকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম’ (আল্লাহ তোমাদেরকে সুপথ দেখান ও তোমাদের অন্তর সংশোধন করে দেন)।
Benefits
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

