“আমি কি তোমাদেরকে এমন একটি কাজ বলব না, যার দ্বারা আল্লাহ গোনাহসমূহকে মোচন করবেন এবং (জান্নাতে) তার দ্বারা মর্যাদা বৃদ্ধি করবেন?”
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবূ হুরাইরা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “আমি কি তোমাদেরকে এমন একটি কাজ বলব না, যার দ্বারা আল্লাহ গোনাহসমূহকে মোচন করবেন এবং (জান্নাতে) তার দ্বারা মর্যাদা বৃদ্ধি করবেন?” তাঁরা বললেন, ‘অবশ্যই, হে আল্লাহর রসূল!’ তিনি বললেন, “(তা হচ্ছে) কষ্টকর অবস্থায় পরিপূর্ণরূপে অযূ করা, অধিক মাত্রায় মসজিদে গমন করা এবং এক ওয়াক্তে সালাত আদায় করে পরবর্তী ওয়াক্তের সালাতের জন্য অপেক্ষা করা। আর এ হল প্রতিরক্ষা বাহিনীর মত কাজ। এটিই হল প্রতিরক্ষা।”
Explanation
সাহাবীরা জবাব দিলেন: জ্বী, আমরা এটি চাই। তিনি বললেন:
প্রথমত: কষ্ট হওয়া সত্তেও ভালোভাবে পূর্ণতা সহকারে অযু করা যেমন: শীতের সময়ে, পানি অল্প থাকার সময়ে, শরীরে ব্যাথা অথবা পানি গরম হওয়ার কারণে।
দ্বিতীয়ত: বাড়ী থেকে মসজিদ দূরে থাকার কারণে অথবা বারবার যাওয়ার কারণে বেশী বেশী পা ফেলা - তথা দুই পায়ের মাঝখানে দূরত্ব কম হওয়া-।
তৃতীয়ত: সালাতের ওয়াক্তের জন্য অপেক্ষা করা, সালাতের জন্য অন্তরকে ব্যাকুল রাখা, এর জন্য প্রস্তুতি নেওয়া এবং জামাতের জন্য মসজিদে বসে অপেক্ষা করা, যখন সে তার সালাত শেষ করবে, তখন অন্য সালাতের জন্য অপেক্ষা করবে।
তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন যে, এই বিষয়গুলিই দীন রক্ষাকারী প্রকৃত বিষয়; কারণ এটি আত্মার উপর শয়তানের পথ রুদ্ধ করে, স্বীয় মন্দ আকাঙ্ক্ষাকে পরাজিত করে এবং ওয়াসওয়াসা প্রবেশে বাধা দেয়, এভাবে করেই আল্লাহর দল শয়তানের দলকে পরাজিত করবে; আর এটিই সর্বশ্রেষ্ঠ জিহাদ, এবং এটিই হচ্ছে শত্রুর সম্মুখে একটি দৃঢ় রক্ষাকারী বন্ধনের মত।
Benefits
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সুন্দরভাবে উপস্থাপন এবং তাঁর সাহাবীদেরকে আগ্রহী করে তোলা; কারণ তিনি প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে একটি বড় পুরস্কারের কথা দিয়ে সূচনা করেছেন এবং এটি শিক্ষার একটি অন্যতম উপায়।
প্রশ্ন ও উত্তর সহকারে মাসআলা বা কোন বিষয় উপস্থাপনের উপকারিতা: অস্পষ্টতা এবং স্পষ্টীকরণের কারণে বক্তব্যটি অন্তরে দ্রুত গেঁথে যায়।
فذلكم الرباط তথা এটিই তোমাদের প্রতিরক্ষা এর ব্যাখ্যায় ইমাম নববী রহিমাহুল্লাহ বলেছেন: রিবাত (প্রতিরক্ষা) হচ্ছে- আকাঙ্খিত বিষয়। রিবাত শব্দের মূল হচ্ছে কোন কিছুর উপরে আটকে থাকা, যেন ব্যক্তি তার নিজেকে এ আমলটির উপরে আটকে রেখেছে। আরো বলা হয়েছে: এটাই হচ্ছে সবচেয়ে উত্তম রিবাত (প্রতিরক্ষা), যেমন আরো বলা হয়েছে: জিহাদ হল নিজের (নফসের) বিরুদ্ধে জিহাদ, এবং হতে পারে যে এটি হচ্ছে সহজ-সম্ভব বন্ধন (প্রতিরক্ষা), অর্থ: এটি রিবাত তথা বন্ধন বা প্রতিরক্ষার একটি প্রকার।
الرباط (প্রতিরক্ষা) শব্দটির বারংবার ব্যবহৃত হওয়া এবং [ব্যাকরণ অনুযায়ী] ال সহযোগে নির্দিষ্টসূচক হওয়াটা এ আমলগুলোর মহান মর্যাদা প্রকাশ করে।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

