মু’মিন ব্যক্তি ছাড়া আর কারো সাথী হবে না । আর মুত্তাকী ব্যতীত অন্য কেউ যেন তোমার খাবার না খায়।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “মু’মিন ব্যক্তি ছাড়া আর কারো সাথী হবে না । আর মুত্তাকী ব্যতীত অন্য কেউ যেন তোমার খাবার না খায়।”
Explanation
এমনিভাবে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সৎলোকদের সাহচার্যকে গুরুত্ব দিয়ে বলেছেন, “আর মুত্তাকী ব্যতীত অন্য কেউ যেন তোমার খাবার না খায়।” অর্থাৎ আল্লাহ ভীরু লোক যারা খাদ্য গ্রহণ করে সে শক্তি আল্লাহর ইবাদতে ব্যয় করবে। “আর মুত্তাকী ব্যতীত অন্য কেউ যেন তোমার খাবার না খায়” হাদীসটি সাধারণ দাওয়াত যেমন অলীমা ও অন্যান্য দাওয়াতও অন্তর্ভুক্ত করে। সুতরাং দাওয়াতী মেহমান ঈমানদার ও সৎলোক হওয়া বাঞ্ছনীয়।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

