“সংক্রমণ বলতে কোন কিছু নেই এবং কুলক্ষণও নেই। তবে আমকে খুশি করে ফাল (শুভ লক্ষণ)। তারা বলল, ফাল কি? তিনি বললেন, ভালো কথা।”
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “সংক্রমণ বলতে কোন কিছু নেই এবং কুলক্ষণও নেই। তবে আমকে খুশি করে ফাল (শুভ লক্ষণ)। তারা বলল, ফাল কি? তিনি বললেন, ভালো কথা।”
Explanation
Benefits
তিয়ারা (কুলক্ষণ) এর বিশ্বাস থেকে নিষেধ করা হয়েছে, যা হচ্ছে, কোন কিছুকে অশুভ লক্ষণ হিসেবে মনে করা এবং তার ফলে কাজ থেকে বিরত থাকা।
ফা’ল (শুভ লক্ষণ) নিষিদ্ধ তিয়ারা বা কুলক্ষণের অন্তর্ভুক্ত নয়; বরং এটি আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণের অন্তর্গত।
প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলার নির্ধারিত তাকদীর অনুযায়ীই সংঘটিত হয়, তাঁর কোনো অংশীদার নেই।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

