আল্লাহর বাণী: (অর্থ) “তোমরা তোমাদের ইলাহগুলোকে ছেড়ো না এবং তোমরা ছেড়ো না উদ, সুয়া‘, ইয়াঘূস, ইয়াউক ও নাসরকে”। ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু এ সম্পর্কে বলেন, এরা হলো নূহ সম্প্রদায়ের নেককার লোকদের নাম।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
ইবন আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা থেকে আল্লাহর বাণী: (অর্থ) “তোমরা তোমাদের ইলাহগুলোকে ছেড়ো না এবং তোমরা ছেড়ো না উদ, সুয়া‘, ইয়াঘূস, ইয়াউক ও নাসরকে”। সম্পর্কে বলেন, এরা হলো নূহ সম্প্রদায়ের নেককার লোকদের নাম। তারা মারা যাওয়ার পর শয়তান তাদের নিকট অহী প্রেরণ করে যে, তোমরা তাদের বসার স্থানে মূর্তি বানাও এবং তাদের নামে নাম করণ করো। তারা তাই করল, কিন্তু উপাসনা করত না। তারপর যখন এরা মারা গেল এবং ইলম ভুলে গেল তখন তাদের ইবাদত করা আরম্ভ হলো।
Explanation
Benefits
মূর্তি বানানো এবং মুর্তি ঝুলানো থেকে বিরত থাকা বিশেষ করে বুজুর্গদের মুর্তি।
শয়তানের ষড়যন্ত্র ও হকের সুরতে বাতিলকে পেশ করা থেকে সতর্ক থাকা।
বিদ‘আত ও কুসংস্কার থেকে বিরত থাকা যদিও তার উদ্দেশ্য ভালো হয়ে থাকে।
মূর্তি শির্কের মাধ্যম। সুতরাং প্রাণীর মুর্তি বানানো থেকে বিরত থাকা ওয়াজিব।
ইলম থাকার মূল্য ও না থাকার ক্ষতি সম্পর্কে জানা।
ইলম হারিয়ে যাওয়ার কারণ হলো আলেমদের হারিয়ে যাওয়া।
অন্ধ অনুকরণ থেকে বেচেঁ থাকা। এটি একজন মানুষকে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার দিকে নিয়ে যায়।
পূর্বেকার উম্মতদের মধ্যে শির্কের উপস্থিতি।
উল্লেথিত পাঁচটি নাম নূহ আলাইহিস সালামের কাওমের লোকদের উপাস্য।
বাতিলপন্থীরা তাদের বাতিলের ওপর একে অপরের সঙ্গে কাঁধ মিলায় ও একে অপরকে সাহায্য করে।
সামগ্রিককভাবে কাফেরদের ওপর অভিসম্পাত করা বৈধ।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

