“যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কোন শরীক(ওলী ইত্যাদি) কে ডাকা অবস্থায় মারা যায়, সে জাহান্নামে যাবে।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আব্দুল্লাহ
বিন মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বললেন, আর আমি(তার সাথে)আরো একটি বললাম। নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম বললেন: “যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কোন শরীক(ওলী ইত্যাদি) কে ডাকা অবস্থায় মারা যায়, সে জাহান্নামে যাবে।" আর আমি বললামঃ যে ব্যক্তি আল্লাহর কোন শরীক(ওলী ইত্যাদি) কে না ডাকা অবস্থায় মারা যায়, সে জান্নাতে যাবে।”(বুখারীঃ4497 ও মুসলিমঃ92)
Explanation
তাঁর নিকট ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া এবং এ অবস্থায় মারা যায়, তবে অবশ্যই সে জাহান্নামের অধিবাসী। আব্দুল্লাহ ইবন মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু সংযোজন করেন: যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে মারা যায়, তার ঠিকানা জান্নাত।
Benefits
তাওহীদের ফযীলত; যে ব্যক্তি তাওহীদের উপর মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে; যদিও তাকে তার কতিপয় গুনাহের কারণে শাস্তি দেয়া হয়।
শির্কের ভয়াবহতা; যে ব্যক্তি শির্কের ওপর মারা যায়, সে জাহান্নামে প্রবেশ করবে।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

