তারা কি তা হারাম করে না আল্লাহ যা হালাল করেছেন এবং তারা কি হালাল করে না আল্লাহ যা হারাম করেছেন? আমি বললাম হ্যাঁ। তিনি বললেন, এটিই তাদের ইবাদত।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আদী ইবন হাতিম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ আয়াত “তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের রব হিসেবে গ্রহণ করেছে এবং মারইয়ামপুত্র মাসীহকেও। অথচ তারা এক ইলাহের ইবাদত করার জন্যই আদিষ্ট হয়েছে, তিনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই। তারা যে শরীক করে তিনি তা থেকে পবিত্র” [সূরা আত-তাওবাহ, আয়াত: 31] পড়তে শুনেছেন। তারপর তিনি তাকে বললেন, আমরা তো তাদের ইবাদত করি না। তিনি বললেন, এমন কি নয় যে, আল্লাহ যা হালাল করেছেন তা তারা হারাম করে, ফলে তোমরাও তা হারাম করো? এবং আল্লাহ যা হারাম করেছেন তারা তা হালাল করে, ফলে তোমরাও তা হালাল করো? আমি বললাম হ্যাঁ। তিনি বললেন, এটিই তাদের ইবাদত করা।
Explanation
Benefits
হারাম ও হালাল সাব্যস্ত করা আল্লাহর হক।
শির্কের প্রকারসমূহ হতে কতক শির্কের বিবরণ: আর তা হলো আনুগত্যের শিরক।
জাহেল-অজ্ঞকে শিক্ষা দেওয়ার বৈধতা।
ইবাদতের অর্থ ব্যাপক। আল্লাহ যে সব জাহেরী ও বাতেনী কথা ও কর্ম পছন্দ করেন এবং ভালোবাসেন তা সবই তার অর্ন্তভুক্ত।
আহবার ও পাদ্রীদের গোমরাহীর বর্ণনা।
ইয়াহুদী ও খৃষ্টানদের শির্ক প্রমাণ করা।
রাসূলগণের দীনের মূল এক। আর তা হলো তাওহীদ।
আল্লাহর নাফরমানিতে মাখলুকের আনুগত্য করা তার (মাখলুকের) ইবাদত করার শামিল।
যে বিষয়গুলো অস্পষ্ট সে বিষয়ে জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করা ওয়াজিব।
ইলমের প্রতি সাহাবীগণের আগ্রহ।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

